somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতি নিয়ে ভাবার সময় এখনই।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুমিকম্প হচ্ছে..? আবহাওয়া পরিবর্তন হচ্ছে..? পাপ বৃদ্ধি পেয়েছে তাই এসব হচ্ছে বুঝি..? এটা খুবই অবিবেচক ধারণা..। হাঁ, কুরআন শরীফে লেখা রয়েছে যে, 'কিয়ামতের আগে অনেক ভুমিকম্প হবে এবং মানুষ বলবে যে পৃথিবীর এ কি হয়েছে..?' তবে একবারও কি যুক্তি দিয়ে ভেবে দেখেছেন যে অন্য কোন কারনও হতে পারে..? প্রকৃতিকে নিজের শরীরের মত করে ভাবেন সব উত্তর পেয়ে যাবেন..।
সব কিছুই আল্লাহ্‌ একটা সিস্টেমের মধ্যে রেখেছে, আর আমরা সুন্দর করে নিজেদের সুবিধা মত সেই সিস্টেমে ব্যাঘাত ঘটাচ্ছি..। একবার ভাবেন তো আপনি একটানা ৩ দিন শুধু সিগারেট খেয়ে আছেন, আপনার শরীরের সিস্টেম কি ঠিক থাকবে..? থাকবেনা..। ঠিক তেমনই শুধু এই সিগারেটের কাল ধোঁয়া (বাকি কলকারখানার ধোঁয়ার কথা না হয় বাদই দিলাম) প্রতিদিন একটু একটু করে পরিবেশের সিস্টেমও নষ্ট করে দিচ্ছে..। আমাদের বাতাস দুষিত করছে, ওজনস্তর নষ্ট করে দিচ্ছে, নানা প্রকার চর্মরোগ, শ্বাসকষ্ট, ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে..।
সকল খাবারে উচ্চফলনশীল সার মিশিয়ে, ফরমালিন ব্যাবহার করে একদিকে মানুষের শরীরের যেমন ক্ষতি হচ্ছে ঠিক ঐভাবে মাটি, পানি, এবং বায়ুও দুষিত হচ্ছে..। যখন একটার পর একটা গাছ কাটছেন তখন মাটি তার ভিত্তি হারাচ্ছে, মাটির ক্ষয় হচ্ছে এবং নদী ভাঙন হচ্ছে..। ঠিক যেমন কেউ আপনার বাড়ির পিলার ভেঙ্গে দিলে বা আপনার মেরুদণ্ড ভেঙ্গে দিলে যা হয় তাই..। গাছ কাঁটার নামে সবাই রাজী কিন্তু লাগানোর কথা কারো মাথায়ও আসে না..। আপনার একটা গাছ কাঁটা আপনার কাছে ঠিক যতটাই সাধারন ব্যাপার, বৃহত্তর পরিসরে ঠিক ততটাই মারাত্মক..।
আপনি আপনার আরাম আয়েসের জন্য ভূগর্ভ থেকে সকল সম্পদ আহরন করে যাচ্ছেন..। ভূগর্ভ ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে যে জায়গাটা পূরন করার জন্য নতুন কোন সম্পদ কিন্তু এমনি এমনি তৈরি হচ্ছে না..! কারন ভূগর্ভের সম্পদ গুলো নবায়নযোগ্য নয়( মানে নতুন ভাবে সৃষ্টি হয় না এবং এক সময়ে শেষ হয়ে যাবে)..। ঠিক যেমন আমাদের পেটে খুদা লাগলে, পেট খালি হয়ে গেলে আমরা পাগলের মত করি; প্রকৃতিও এখন সে কষ্টেই আছে..। ভূগর্ভ যদি খালিই হয়ে যায় ওই জায়গাটা পূরণ করতে উপর থেকে মাটি নিচে নেমে যাবে যার ফল হিসেবে ভুমিকম্প হওয়াটা অস্বাভাবিক কিছুই না..। বরং আমরা অনেক ভাগ্যবান যে বড়সড় কিছু এখনও হয়নি (ইনশা-আল্লাহ্‌ হবেও না)..।
আপনি পানির কলটা ব্যাবহার শেষেও খোলা রাখেন, গ্যাসের চুলাটা ম্যাচের কাঠি বাঁচানোর জন্য জ্বালিয়ে রাখেন, রুমের ফ্যান-লাইট দরকার ছাড়াও চালিয়ে রাখেন ইত্যাদি ইত্যাদি অনেক দৈনন্দিন জিনিসই আপনার কাছে খুবই তুচ্ছ ব্যাপার মনে হবে কিন্তু এই কাজটাই যখন আরো ৫০ কোটি মানুষ ( পৃথিবীর ৬০০ কোটি মানুষের মধ্যে) করে তখন কিন্তু অনেক বড় একটা অংশ অপচয় হচ্ছে এবং যা অপচয় করছেন সেটা কিন্তু পুনরায় সৃষ্টি হবে না..। তাই এসব করার আগে একবার ভাববেন যে আপনার পরবর্তী প্রজন্ম কি ব্যাবহার করবে..?
আজকে বৈশাখ মাসেও বাংলাদেশে ঠাণ্ডা পড়ছে, গতবছর নভেম্বরেও শীত আসেনি, প্রতিদিন অস্বাভাবিক ঝড় হচ্ছে, এসব কি শুধু শুধুই হচ্ছে..? মোটেই না..। আপনি, আমি কিংবা আমাদের বাবা-মা, দাদা-দাদি কেউই আবহাওয়ার এই তুমুল পরিবর্তন আগে কখনও দেখিনি..। ভেবে দেখেন আমাদের সন্তানদের আমরা বইতে পড়াতে পারবো কিনা যে বাংলাদেশে ছয়টি ঋতু..। তখন হয়তো দুইটা ঋতু থাকবেঃ ১- অস্বাভাবিক, ২- স্বাভাবিক..।
আপনি আমি প্রকৃতির উপর এত বেঈমানি করছি, আর প্রকৃতি আমাদের ছেড়ে দিবে..? নাহ..! কিছুতেই না..।
Nature will pay back, in fact may be the payback has started already..
P.S. Try to treat nature as if it is your own body..
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×