somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইকেল জ্যাকসন সত্যিই নিজের বাড়িতে জ্ঞান হারিয়েছিলেন।

২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন ধরে মোবাইলে জরুরী চিকিৎসা সাহায্য চাওয়ার একটি কাল্পনিক কাহিনী বেশ আদান প্রদার লক্ষ করা গেছে।

এবার আর কল্পকাহিনী নয়। সম্পুর্ন বাস্তব।

।। ইত্তেফাক ডেস্ক ।।

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের অকালমৃত্যু নিয়ে যখন নানামুখী গুজব ও তর্ক-বিতর্কের ঝড় বইছে তখনই মাইকেল অসুস্থ হবার পর তার অজ্ঞাত একজন সঙ্গী যুক্তরাষ্ট্রের ইমার্জেন্সি নম্বর ৯১১ তে ফোন করে এই তারকাকে বাঁচানোর যে আকুতি জানিয়েছিলেন সেই কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। বৃহস্পতিবার হার্টঅ্যাটাকে মাইকেলের মৃত্যুর খবর জানা গেলেও এই হৃদয়বিদারক ঘটনার পেছনে আর কোন রহস্য আছে কিনা বিভিন্ন মহলে তার অনুসন্ধান শুরু হয়। কিন্তু ফাঁস হওয়া ফোনকলের রেকর্ড থেকে জানা যায়, মাইকেল সত্যিই নিজের বাড়িতে জ্ঞান হারিয়েছিলেন। এরপর লস এঞ্জেলেসের ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে নিলে ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। মাইকেল জ্যাকসনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার ফল পেতে বেশ কিছুদিন লেগে যাবে। কারণ শতভাগ সঠিক কারণ নির্ণয় করতে কয়েকটি ভিন্ন ভিন্ন পরীক্ষা করা হবে।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা তার দেশের এই মহাতারকার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওবামা বলেছেন, মাইকেল জ্যাকসন ছিলেন এক জাঁকজমকপূর্ণ তারকা। মানুষের মনে বিনোদন যোগানোর ক্ষেত্রে তার জুড়ি কেউ ছিল না। আমি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ওবামার প্রেস সেক্রেটারি রবার্ট গিবস একথা জানান। খবর এএফপি, এপি ও রয়টার্সের।

সূত্র জানায়, মাইকেল জ্যাকসনের মৃত্যু নিয়ে যাতে কোন ধরনের অগ্রহণযোগ্য গুজব না ছড়াতে পারে সেজন্য লস এঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট নিজেই ৯১১ জরুরি নাম্বারের কলের রেকর্ড ফাঁস করেছে। এই ফোন আলাপ থেকে নিশ্চিত হওয়া গেছে, মাইকেল জ্যাকসন বৃহস্পতিবার দুপুরে যখন জ্ঞান হারিয়েছিলেন তখন তার ব্যক্তিগত ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করছে। মাইকেলের সঙ্গী ৯১১ জরুরি নম্বরে ফোন করার পর অপারেটরের সঙ্গে যেসব কথা হয়েছিল-

মাইকেলের সঙ্গী (মা.স) ঃ এখানে এক ভদ্রলোক জ্ঞান হারিয়েছেন। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। আমরা চেষ্টা করছি কিন্তু পারছি নাঃ

অপারেটর ঃ তার বয়স কত?

মা.স ঃ ৫০ বছর, স্যার।

অপারেটর ঃ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে?

মা.স ঃ ঠিক তাই!

অপারেটর ঃ জ্ঞান আছে তো?

মা.স ঃ না স্যার! তিনি অচেতন।

অপারেটর ঃ ঠিক আছে। তাকে কোথায় রেখেছেন? ফ্লোরে তো?

মা.স ঃ না। তাকে বিছানায় রাখা হয়েছে।

অপারেটর ঃ তাকে ফ্লোরে শুইয়ে দিন।

মা.স ঃ ঠিক আছে। এখনই করছি।

অপারেটর ঃ আমরা আসছি। তাকে কি আর কেউ দেখেছে বা দেখছে?

মা.স ঃ হ্যাঁ স্যার। তার ব্যক্তিগত ডাক্তার এখানে উপস্থিত আছেন।

অপারেটর ঃ সেখানে তার ডাক্তার আছেন, তাই নাকি?

মা.স ঃ হ্যাঁ স্যার। কিন্তু তিনি অনেক চেষ্টা করেও কিছুই করতে পারছেন না।

অপারেটর ঃ সেখানে একজন ডাক্তার থাকলে তো তার আমাদের চেয়ে ভাল বোঝার কথা। যাহোক, আমরা আসছি। আর কেউ কি আছেন?

মা.স ঃ না। শুধু একজন ডাক্তার।

অপারেটর ঃ (ডাক্তারের উদ্দেশে) আপনি কি প্রথম থেকে দেখেছেন কিভাবে এমনটি ঘটল?

মা.স ঃ প্লিজঃ

অপারেটর ঃ আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই।

মা.স ঃ তিনি রোগীর হার্ট পাম্প করার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

অপারেটর ঃ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি।

মা.স ঃ ধন্যবাদ স্যার।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×