somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাই এমনই নেতৃত্ব, হোক সে প্রগলভা নির্বীর্য তো নয়?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ সালের আজকের এই দিনে সীমান্ত বেড়ায় ঝুলেছিল একটুকরো বাংলাদেশ অথবা একজন ফেলানী। দীর্ঘ চারটি ঘণ্টা বিশ্ব মানবতা কেঁদেছিল এক ফোটা পানি চেয়ে। পায় নি। ক্ষমতার লোভে উন্মত্ত একদল কাপুরুষ তা দেখেও দেখেনি। সেদিনের পরে আজ পর্যন্ত ঝরে গেছে আরও ৮০টি তাজা প্রাণ। সেইসাথে একটু একটু করে মৃত্যুবরণ করেছে আমার প্রিয় স্বদেশ।
নপুংশক দের হাতে ক্ষমতা, বারংবার ধর্ষিতা হয় দেশ। প্রতিবাদের ঝর ওঠেনা বুদ্ধিজীবীদের কণ্ঠেও। বুঝি বিক্রি হয়ে গেছেন তাঁরাও। তবে কি অপেক্ষার প্রহর গুনব আরেকজন বঙ্গবন্ধুর? আর ততদিন পর্যন্ত চলবে এ হত্যাযজ্ঞ?
২০০১ থেকে ২০১৩, লাশের সংখ্যা ১০০০ এরও অধিক। সংখ্যাটি কি গণহত্যার পর্যায়ে পড়ে না?
তবু কেন এই গা সওয়া ভাব?
মুখে দেশপ্রেমের উথলে পড়া ভাব আর অন্তরে ক্ষমতার লোভে মোহান্ধদের শকুনের সাথে গাঁটছড়া বাধা স্বভাব। চাইনা এমন নির্বীর্য দেশপ্রেমিক নেতা। চাই বীর্যবান। চাই আত্ম সম্মানবোধ সম্পন্ন সত্যিকারের মানুষ।
দেশকে নিলাম করা অশুভ শক্তির কণ্ঠে শুনতে চাই না আত্মরক্ষার নতুন সংজ্ঞা।
শত ধিক এই মতলব বাজদের।
তিস্তা পাইনি, পাইনি ছিটমহল। তাই বলি, চাই এমনই নেতৃত্ব (“মমতা”) মাতৃভূমির স্বার্থ সংরক্ষনে থোরাই কেয়ার করেন যিনি। হোক সে প্রগলভা নির্বীর্য তো নয়?
ভারত-পাকিস্তান, দুই কোরীয় বিবদমান সীমান্ত এমনকি ইসরাইল-প্যালেস্টাইন সীমান্তেও এত হত্যাকাণ্ড ঘটে না? যতটা ঘটে ভারত-বাংলাদেশ সীমান্তে। বিশ্বের সবথেকে বেশি হত্যাযজ্ঞ চলে এই সীমান্তে।
কিন্তু কেন?
বলা হয় চোরা কারবারিদের থামাতেই এই হত্যাকাণ্ড।
তবে কেন সুযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রী আত্মরক্ষার তত্ত্ব দেন?
আসল সমস্যাটা হল আমাদের নির্বীর্য নেতাদের মুরোদই নেই ভারতের বিরুদ্ধে জোড় গলায় প্রতিবাদ করার বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মত ‘ট্রিগার হ্যাপি’ বাহিনী কিংবা কানাডার ভাষায় ‘anti-human, violent unit that is engaged with systematic attacks on civilian’ নামে নামাঙ্কিত করার।
কিন্তু প্রশ্নটা হল আমাদের বুদ্ধিজীবীদের কি হল। তারা কেন পারছেন না ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে? কেন পারছেন না এই বর্বরদের বিরুদ্ধে আওয়াজ তুলতে?
তবে কি বিজেবির হাতেও মারা পরতে হবে কিছু ভারতীয়’র? সেটাই কি সমাধান?
রক্তে যাদের দেশপ্রেম কাহাতক সয় তাঁর। যদি এমন হয়; লজ্জায় মুখ লুকাবেন, নাকি সে বীর্যবানদেরই শুলে চড়াতে ছুটবেন হন্তদন্ত হয়ে, মাননীয়-মান্যবর-মহামান্য?

[email protected]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×