somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা কুরানে হা-ফেজ হবে(?)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল দুই জন মাদ্রাসার ছাত্র'র সাথে কথা হল একজনের বয়স ১৩ অন্যজনের ৯। ওরা দুই ভাই।ঢাকার একটি মাদ্রাসায় পড়ে। বড় ছেলেটির এরই মধ্যে ২২ পাড়া পর্যন্ত কুড়ান মুখস্থ হয়েছে। সে আশা করছে ১৫ বছর বয়সের মধ্যেই সে একজন কুরআনে হা-ফেজ হতে সমর্থ হবে। জিজ্ঞেস করলাম এর পরে কি করবে। সে বলল আলিয়া মাদ্রাসায় ভর্তি হব।
কোন ক্লাসে ভর্তি হতে পারবে?
তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীতে।
১৬ বছর বয়সে তৃতীয় অথবা চতুর্থ !
ছোটটি বলল ইচ্ছে করলে বাসায় লেখাপড়া করে উপরের ক্লাসেও ভর্তি হওয়া যাবে।
জানতে চাইলাম শুধু কি আরবিতে কুরান মুখস্থ কর না এর অর্থও পড়।
বল্ল আরবিতে কুরান মুখস্থ করি।
এ ভাবে না বুঝে মুখস্থ করলে কি লাভ?
আপনি কি জানেন কুরআনে হা-ফেজ বেহেস্তে যায়?
সেটা কি, না জেনে না বুঝে মুখস্থ করলেও?
ফেরেশতারা এবং আল্লাহ কি আপনার সাথে বাংলায় কথা বলবেন তারা আরবীতে কথা বলবেন?
কিন্তু তুমি তো আরবীতেও কথা বলতে পারছ না। পার কি?
না।
তাহলে? তোমার কথা অনুযায়ী তো আমার মোবাইলের মেমরি কার্ড সবার আগে বেহেস্তে যাবে ওখানে তো পুরো কুরআন সেভ করা আছে।
মেমোরি কার্ড আর মানুষ কি এক হল?
কেন নয়? অর্থ না বুঝে মুখস্থ করায় মানুষ যেমন কুরআনের ব্যবহারিক দিক বাস্তবায়নে অক্ষম। ঠিক তেমনি মেমোরি কার্ডের ব্যবহারিক ক্ষমতা না থাকায় সেও এর বাস্তবায়নে অক্ষম। পার্থক্যটা কি?
আচ্ছা তুমি তো নামাজ পড়। নামাজের শুরুতেই কি বল?
আল্লাহু আকবর।
আল্লাহু আকবর এর অর্থ কি?
জানি না।
তুমি তো জান না এখন যদি কেউ তোমাকে বলে আল্লাহু আকবর(আল্লাহ মহান) শব্দটি আল্লাহর অসম্মান সূচক অর্থ বহন করে তুমি কি তা মেনে নেবে?
না ।
কেন মেনে নেবে না? তুমি তো এর অর্থই জান না।
এবার চরম বিরক্ত হয়ে ছেলেটি বলল; আচ্ছা আপনি যে আমাদের এত কথা বলছেন আপনি নিজেই তো দাঁড়ী রাখেন না। আমি আপনার কথা কেন শুনব?
আমি তো তোমাকে জানতে বলেছি। তাতে দোষের কি হল?
আপনি তো পৃথিবীর জন্য লেখাপড়া করেছেন আমরা আখিরাতের জন্য পড়ছি।
আখিরাতের জন্য কি গাধা হতে হয়? প্রশ্নটি জিভের ডগায় এসেও ওর বয়স বিবেচনায় আঁটকে গেল।
জানতে চাইলাম ব্লগার কারা জান?
বলল জানি তো, ব্লগাররা তো নাস্তিক।
কীভাবে জানলে?
ওস্তাদ জীরা বলেছেন।
শেষ পর্যন্ত না বলে পারলাম না। তোমার ওস্তাদজীর মতই বেশিরভাগ ওস্তাদজীরা যেমন নিজেরা মানুষ হতে পারেনি তেমনি তোমাদেরও মানুষ হতে দিচ্ছেনা।
বলে উঠে দাঁড়ালাম। ভাবছিলাম এই মানুষগুলির সংখ্যা কিন্তু কম নয়। এরাই মসজিদে খুৎবা পাঠ করেন। এদের থেকে কেউ কেউ জেহাদি হয় এরাই ব্লগারের কল্লা চায়। অথচ নিজেরাই জানে না ইসলামের দাবী? মহানবী(সঃ) এর শিক্ষা ?
এদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব কিন্তু এই রাষ্ট্রেরই।

[email protected]






সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×