somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্ডার ইনভয়েসিং এবং একটি প্রশ্ন

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি ব্যাংকারও নই অর্থনীতিবিদও নই ; বিষয়টা ভাল বুঝিও না। কিন্তু প্রশ্নটা মনের মধ্যে খচ খচ করে। আমাদের দেশে একটা শব্দ প্রায়শই শোনা যায় আর তা হল আন্ডার ইনভয়েসিং।
যারা বিভিন্ন পণ্য আমদানি করে থাকেন তারা এই শব্দটি সবথেকে বেশি ব্যবহার করেন। বোধ করি ভালোও বাসেন। কারণ এর সাথে জড়িয়ে থাকে তার ব্যবসায়িক লাভের হিসাব। যে পণ্যটি আপনি এক হাজার ডলারে কিনে আনছেন সেই পণ্যটির মূল্য ঘোষণা করছেন ১০০ ডলার। তাতে লাভটি হল সরকার ঐ একশত ডলারের রাজস্ব পেল। বাকি নয় শত ডলারের রাজস্ব হারাল। আর আমদানি কারক আমদানি করা পণ্যটি বাজার দরে অর্থাৎ পূর্ণ রাজস্ব দানের পরে যে মূল্য দাঁড়াত তার সাথে তার লাভ রেখেই বিক্রি করার সুযোগ লাভ করল। যা তাকে রাতারাতি কোটীপতি হতে সহায়তা করে।
এই আন্ডার ইনভয়েসিং করা মালের চালান মাঝে মাঝেই শুল্ক বিভাগে ধরা পড়ে তারা তারা তখন পণ্যের মূল্য অনুযায়ী রাজস্ব নির্ধারণ পূর্বক একটা জরিমানা ধার্য করেন। তখন আমদানী কারক জরিমানা সমেত পুরো রাজস্ব দিয়ে তবেই তার পণ্য ছার করাতে বাধ্য হন।
এ পর্যন্ত আমার কোন প্রশ্ন নেই। আমার প্রশ্নটা হল শুল্ক কর্মকর্তারা যখন নিশ্চিত হলেন যে পণ্যটি আন্ডার ইনভয়েসিং করে আনা হয়েছে। তখন কি তিনি এটা বুঝতে পারেন না যে দশ ভাগ মূল্য দেখিয়ে যে পণ্যটি আমদানি করা হল তার নব্বই ভাগ পণ্য মূল্য অবৈধ ভাবে পরিশোধ করা হয়েছে। বিক্রেতা তো সঠিক পণ্য মূল্য পেয়ে তবেই পণ্যটি শিপমেন্ট করেছেন। সেক্ষেত্রে বাকি টাকাটা তার কাছে কিভাবে পৌঁছুল?
এ ক্ষেত্রে আমদানী কারককে শুধুমাত্র জরিমানা গুনেই ছেরে দেয়া উচিত নাকি মানি লন্ডারিং আইনের আওতায় তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো উচিত?
আমাদের সরকার এবং এনবিআর মানি লন্ডারিং নিয়ে অনেক কথা বলেন অথচ এর প্রতিকারের ক্ষেত্রে তাদের চোখে থাকে টিনের চশমা। এটা কি ইচ্ছাকৃত নাকি এ সব নিয়ে মাথা ঘামানোর সময়ই তাদের নেই?
যেহেতু এটা আমার একটি প্রশ্ন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কেউ কি আমায় সঠিক ব্যাখ্যা প্রদান করে বাধিত করিবেন?

[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×