somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সংসারের মূল্য কখনোই একটি জীবনের থেকে বেশী নয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আস্থা-বিশ্বাস-ভালবাসা-পারস্পরিক শ্রদ্ধাবোধ; একটি সংসার দাঁড়িয়ে থাকে এই চারটি ভিতের উপর। এর একটি নড়বরে হয়ে গেলে বাকিগুলোতেও ঘুণ ধরে। তখন সে সংসার ভেঙ্গে পড়তে বাধ্য।
সময়মত ঘুণ ধরা এই ভিতের মেরামত যদি না করা হয় তাহলে ঐ সংসারটাই হয়ে পরে অগ্নিগর্ভ। আর সে আগুনে পুড়ে মরে সংসারের প্রতিটি সদস্য।
কখনো যদি সেই ভিতগুলো মেরামত অযোগ্য বলে বিবেচিত হয় তখন সংসারটি ভেঙ্গে দেয়াই সমীচীন।
যদিও কথাটা অনেক রূঢ় শোনাচ্ছে তথাপিও এটাই বাস্তবতা। আজকের সময়ে নিত্য মা কর্তৃক শিশু খুন, সন্তান হত্যার পরে মায়ের আত্মহত্যা। স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক স্বামী খুন এর প্রায় সবটার পেছনে একই কার্যকারণ বিদ্যমান।
এই খুন গুলোর কোনটিই পরিকল্পিত থাকে না। অবস্থার প্রেক্ষিতে অনিয়ন্ত্রিত রাগের ফসল এই সব হত্যাকাণ্ড। যা আমরা সচেতন হলে; একটু দায়িত্ববান হলেই এড়াতে পারি।
নিকটাত্মীয়দেরই এ ক্ষেত্রে মুল ভূমিকা পালন করতে হয়। আক্রান্ত সংসারের প্রত্যেকের নিরাপত্তার খাতিরেই তখন আলাদা বসবাসের ব্যবস্থা করে দেয়া বাঞ্ছনীয়। একই সাথে প্রত্যেককে নিজ নিজ পরিবারের সাহচর্যে রাখাটাও জরুরী। পরিবারের বয়োজ্যেষ্ঠরা নিজেদের জীবনের অভিজ্ঞতা, প্রতিবেশীদের জী বন যাপন প্রক্রিয়াকে উদাহরণ হিসেবে টেনে এনে বিধ্বস্ত ঐ সদস্যকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে তার নিবিড় মানসিক পরিচর্যা করতে পারেন। কে জানে আত্মপলব্ধি আর সঙ্গীর সাথে দূরত্ব উভয়ের মধ্যেই নতুন ভালবাসারও সঞ্চার করতে পারে। তারা একটি সময় আবার নিজ নিজ সংসারে ফিরে যাবার মত উপযুক্ত হয়ে উঠতে পারে।
আর যদি একান্তই তাদের পুনর্বাসিত করা সম্ভব না হয় সে ক্ষেত্রে একেবারে আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। সংসার যুদ্ধক্ষেত্র নয়, সংসার প্রশান্তির নিবাস। সেখানে কোণ কুটচাল বা জয় পরাজয়ের সুযোগ নেই।
আমাদের মনে রাখা উচিৎ জোড়াতালি দিয়ে জোর করে একটি সংসার টিকিয়ে রাখার থেকে পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা অনেক বেশী জরুরী। একটি সংসারের মূল্য কখনোই একটি জীবনের থেকে বেশী নয়। জেদের বশবর্তী হয়ে বা সামাজিক মর্যাদা রক্ষা করতে গিয়ে আমরা যেন কাউকে মৃত্যুর দিকে ঠেলে না দেই।

[email protected]
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×