somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও এক জলজ্যান্ত পিশাচ!

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ খুন করতে আমি ভিষন ভালোবাসি। খুন হওয়া দেখতে আমার আরো বেশি ভাল লাগে কেননা সে ক্ষেত্রে নিজের কোন বিপদের আশঙ্কা থাকে না অথচ একজন মানুষ খুন করার সবটুকু স্বাদ পাওয়া যায়। আক্রান্ত মানুষের আর্তচিতকার, বাচার আকুতি সব, সবটাই দেখতে পাওয়া যায়। সমস্যা হল এমন দৃশ্য তোঁ আর সব সময় দেখতে পাওয়া যায় না তাই আমি সুযোগ পেলে তার ভিডিও করে রাখি। কি পাঠক, বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি। আমি একা নই আয়নার সামনে দাড়িয়ে দেখুন আপনিও আমার গোত্রভুক্ত। প্রমান চান?
ধরুন আপনি নিরস্ত্র। আপনার সামনে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনি হাতের কাছে কি একটি লাঠিও পেলেন না; যেটা দিয়ে হত্যাকারীকে দু'ঘা মারতে পারেন। বাঁচাতে পারেন আক্রান্ত মানুষটাকে?
পারেন, কিন্তু এগিয়ে যাচ্ছেন না। এমনকি হত্যাকারী একা আর আপনার সাথে দশজন লোক থাকলেও আমরা এগিয়ে যাচ্ছি না। কারন একটাই, আপনি নিজেও একজন হত্যাকারী।

মানুষের মধ্যে নুন্যতম যে বিবেক বোধ কাজ করার কথা আপনার আমার মধ্যে সেটি কাজ করছে না। করছে না বলেই- সিলেট এমসি কলেজে প্রকাশ্যে সিলেট সরকারী মহিলা কলেজের এক ছাত্রীকে কোপাতে পারল এক নরপশু। শুধু তোঁ এই একটি নয় এমন অজস্র ঘটনা নিত্য ঘটে চলেছে আমাদের সম্মুখে। আমরা প্রতীকারে এগিয়ে যাচ্ছি না। কোন প্রতীবাদ করছি না। যদি আক্রান্ত মানুষটি হত নিজের বোন বা ভাই? তাহলে কি করতাম? এভাবেই চুপ করে থাকতাম?
যে লোকটা হত্যাকান্ড ঘটাচ্ছে সে তার এই অন্যায় আচরণের বিরুদ্ধে হয়ত একশ একটা যুক্তি তুলে ধরবে। যে সব যুক্তির মধ্যে দুএকটি হয়ত যুক্তিগ্রাহ্যও মনে হবে। যদিও তার কোণটাই কাউকে হত্যার বৈধতা দেবে না। তবে আমি আপনি যে নিশ্চল-নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম, তার পক্ষে কিন্তু একটি যুক্তিও তুলে ধরতে পারবেন না। তাহলে আমরা কেন খুনের দায়ে অভিযুক্ত হব না?

মানুষ যদি মানুষের বিপদে এগিয়েই না আসে তাহলে সে কেন সমাজবদ্ধ হয়ে থাকবে? তার তো জলে জঙ্গলে গিয়ে বাস করা উচিৎ।
আমরা এগিয়ে যাচ্ছি না শুধু নয়। আপনি আমি বা আমাদের মধ্যের কেউ কেউ কিন্তু সেই নৃশংসতা ভিডিও করছি! কেন বলুন তো?
কারন ওটাও এক ধরনের পৈশাচিক আনন্দ লাভের উপায়।
এক দল মানুষ এই নৃশংসতার পাশে দাঁড়িয়ে দর্শকের ভুমিকা পালন করে। কিছু মানুষ ভিডিও করে রাখে অমন দৃশ্য বার বার দেখতে পাবে বলে!
পিশাচের কথা শুনেছেন দেখা পান নি। অথচ আপনার পাশেই দাঁড়িয়ে আছি আমি, এক জলজ্যান্ত পিশাচ। ভাল করে লক্ষ করে দেখুন কে জানে আমার পাশে হয়ত নিজেকেও দেখতে পাবেন একই চেহারায়!
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×