somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতারা যাই বলুন, ছাত্রলীগকে দায় নিতেই হবে।

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছাত্র লীগের শুভাকাঙ্ক্ষীরা প্রশ্ন তুলেছেন বদরুলের অন্যায়ের সাথে ছাত্রলীগকে জরানোর কি যুক্তি আছে?
যুক্তি তো অবশ্যই আছে। ক্ষমতার দাপটেই যে সে এটা করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কোন সাধারণ ছাত্রের এতটা সাহসই হবে না। আপনি ছাগল পালবেন আর সে ছাগল অন্যের ক্ষেত নষ্ট করলে তার দায় নিবেন না এটা তো হতে পারে না। তাহলে শিবিরের ছেলেরাও বলতে পারে যারা রগ কেটেছে বা অন্যান্য অপরাধ করেছে তার দায় শিবিরের নয়।
কি বলছেন হিসেব করে বলুন। মাননীয় প্রধানমন্ত্রী কি এই ছাত্রলীগের কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুদ্ধ হয়ে সাংগঠনিক নেত্রীর পদ থেকে পদত্যাগ করেন নি? ছাত্রলীগের সাবেক সভাপতি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের কি একাধিক বার এই সংগঠনের নেতা কর্মীদের সতর্ক করেন নি?

ছাত্রলীগ কেন বদরুল সংগঠনের সাথে যুক্ত নয় বলে বিবৃতি প্রদান করছে। যখনই এই বিবৃতি প্রদান করলেন তখনই এ প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্থাপিত হবে। কবে তাকে অব্যহতি প্রদান করা হল? কে তার স্থলাভিষিক্ত হলেন? কেন বিবৃতিতে সে তারিখটি উল্লেখ করলেন না? ইত্যাদি ইত্যাদি। এ সব প্রশ্নের উত্তর দেয়ার জন্য আপনারা তৈরি তো?

আপনারা তো বদরুলকে অব্যহতি দেয়া হয়েছে এ সব না বলে বরং এর বিরুদ্ধে সাংগঠনিক ভাবে অবস্থান নিতে পারতেন। বদরুলের বিচার চেয়ে রাস্তায় নামতে পারত। তাতে করে তো অন্যান্য নেতা কর্মীরাও সতর্ক হয়ে যেত। তা না করে আপনারা দায় এড়ানোর চেষ্টা করছেন। এটা তো একটা বড় অন্যায়।
ছাত্রলীগ বলতে পারত এত বড় সংগঠনে কিছু খারাপ মানুষ ঢুকে যেতে পারে। কিন্তু যে কেউ অপরাধ করলে সবার আগে সংগঠন শাস্তি নিশ্চিত করবে। আইন প্রয়োগকারী সংস্থার হাতে সংগঠনই তুলে দেবে। তারা কখনোই এমনটি করে নি বা বলে নি। তারা কি এ জন্যে দুঃখ প্রকাশ করেছে? খাদিজার পরিবারের কাছে ছুটে গেছে? যায় নি।
কেন যায় নি?
ছাত্রলীগ ঠিক এ ভাবেই অনেক দিন ধরে তার সংগঠনের নেতা কর্মীদের অন্যায় আচরণের প্রচ্ছন্ন বৈধতা দিয়ে আসছে। এর ফলাফল কখনোই ভাল হতে পারে না। ছাত্রলীগ এর নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ ওঠে এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে তো তার সিকিভাগও ওঠে না। তার কারন কি ক্ষমতার আস্ফালন নয়?

এবার একটু উল্টোভাবে বিষয়টা দেখুন তো। ধরুন খাদিজা ছাত্রলীগের নেত্রী আর বদরুল অরাজনৈতিক সাধারণ ছাত্র। একই ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগের ভূমিকা কি হত? আপনিও জানেন আমিও জানি। সে আলোচনায় তিক্ততাই বাড়বে। তার থেকে বরং এই সংগঠনটির নেতাদের আদর্শিক হতে বলেন। তারা তো পুরাতনদের বেঁচে খাচ্ছেন আর দলের ক্ষমতার বেনিফিসিয়ারী হচ্ছেন। আগামী প্রজন্মের জন্য লজ্জা ছাড়া আর কি রেখে যাচ্ছেন সেটা জিজ্ঞেস করুন।
সব শেষে আবার বলব, এই ঘটনার জন্য ছাত্রলীগ অবশ্যই দায়ী। দায় এই সংগঠনকে নিতেই হবে। এমন কি এ সব কারণে দল হিসেবে আওয়ামীলীগ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে দায়ও তাদের নিতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×