somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছে হলেই তুমি আত্মহত্যা করতে পার না

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে পরাজয়ের ফলে আজ তুমি আত্মহত্যা করতে চাইছ বেঁচে থেকে কাল তুমি তার থেকে অনেক বড় কিছু অর্জন করতে পারবে। যদি সন্দেহ থাকে তাহলে এমন অসংখ্য সফলতার গল্প তুমি তোমার আশে পাশের মানুষের কাছেই শুনে নিতে পার। তুমি কি জান টি-টোয়েন্টি ক্রিকেটে এ মুহূর্তে ভারতের অন্যতম ভরসা যে সুরেশ রায়না। সেই রায়নাই এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন! ভারতের লক্ষ্ণৌর স্পোর্টস হোস্টেলে অনেক বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল রায়নাকে। ওই সময়টাতে তিনি আত্মহত্যার কথা ভাবতেন।
মাত্র সতেরো বছর বয়সে কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে লর্ড ক্লাইভ দুবার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। অথচ সেই ক্লাইভের হাতেই শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে।
এমন অজস্র গল্প আছে যা তোমাকে আত্মহত্যায় নিরুতসাহিত করবে। তুমি নিশ্চিত থাক বেচে থাকলে তুমি অবশ্যই সুখী হতে পারবে।

আত্মহত্যার মত এমন মৃত্যু, শুধু পরাজয়ই নয় এটা এক ধরনের অবিচারও বটে। যা তুমি তোমার স্বজনদের সাথে করতে পার না। প্রতিটি মানুষকে নিয়ে তাদের স্বজনদের থাকে অজস্র স্বপ্ন, অজস্র ভালবাসা আর আকাঙ্ক্ষা। একজন মানুষ চাইলেই তা অস্বীকার করতে পারেন না।
তার জীবনে এ পর্যন্ত পৌঁছুনর পেছনেও থাকে তার স্বজনদের ত্যাগ, ভালবাসা আর ঐকান্তিক প্রচেষ্টার অসংখ্য গল্প। যার প্রতিদান জীবন থেকে এভাবে পালিয়ে যাওয়া নয়। বরং স্বজনদের সময়ে অসময়ে পাশে গিয়ে দাঁড়ানো। তাদেরকে সেই ভালবাসা ফিরিয়ে দেয়া।

সবাইকে নিয়ে বাচাই তো মানুষের জীবন। একা ভাল থাকা যায় না। একা কোন অর্জনেও উদযাপন সম্ভব নয়। সবাইকে নিয়ে বেঁচে থাকাই জীবনের লক্ষ হওয়া উচিৎ। আর সেটা করতে গেলেই নিজের জীবনকে নিজে শেষ করে দেয়ার আকাঙ্ক্ষা উবে যাবে। মানুষ তুমি সকলের, তুমি শুধুই নিজের নও। তোমার উপরে যতটা অধিকার তোমার বোধ করি তারও বেশি অন্যের।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×