somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগঠিত হওয়ার এটাই সময়

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেউ কাবাঘরের ছবি এডিট করে কাবাঘরের উপর শিবমূর্তি বসিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে আবার এর প্রতিক্রিয়ায় আরেক দল হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করছে।
পুরো বিষয়টাই যে পরিকল্পিত নয় সেটা কে বলতে পারে?
সমাজে এক দল অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে এটা তো সবারই জানা তারপরেও কেন বা কিভাবে এটা ঘটতে পারছে?
রসরাজ দাস নামে দায়ী যুবককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। তারপরেও এর প্রতিবাদে আহলে সুন্নাতওয়াল জামাতের নেতারা উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। খবরটা এমন হলেই যথেষ্ট ছিল, হয়নি।
ঘটনাটা এখানেই থেমে থাকেনি ঐ সমাবেশ চলাকালেই এক দল দুর্বৃত্ত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। যে ঘটনার পর প্রায় একশত হিন্দু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে।


এমন একটি স্পর্শ কাতর বিষয়ে স্থানীয় প্রশাসন যখন আহলে সুন্নাতওয়াল জামাতকে প্রতীবাদ সমাবেশের অনুমতি দিল তখন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কেন করল না?
রামুতে ঘটা ঘটনাগুলো কি আমরা ভুলে গিয়েছিলাম না কি এটা দায়িত্ব হীনতার উদাহরণ।
যারা সমাবেশের আয়োজন করলেন তাঁরাও নিশ্চয়ই এমন একটি ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু দায় কি এড়াতে পারেন?
ফেসবুকে মুসলিম, হিন্দু উভয় সম্প্রদায়ের ধর্ম নিয়ে নিয়ত নানা রকম কটূক্তি করা হচ্ছে। যারা এই কাজগুলো করছে তাঁরা তো অনেকেরই ফ্রেন্ডলিষ্টে আছে চাইলেই এদেরকে তাঁরা নিরুৎসাহিত করতে পারেন। ঐ সব একাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। প্রশাসনকে জানাতে পারেন করছেন কি? এখন আমাদের প্রত্যেকের মধ্যে যদি একটি করে সাম্প্রদায়িকতার ভুত বাসা বেধে থাকে তাহলে উত্তরণটা ঘটবে কি করে।
না জেনে না বুঝে কেবলমাত্র হিরোগিরী ফলাতে গিয়েই এই উস্কানি মূলক আচরণ করা হয়। যারা করছে তাঁরা একজনও ধার্মিক নয়। একজনও নিজ নিজ ধর্মের প্রতি অনুগত নয়। সমাজের এই সব বিষাক্ত জীবগুলোর সমূলে বিনাশই এর থেকে পরিত্রাণের একমাত্র উপায়। আর এ জন্যে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ জরুরী।
একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন এ দেশের শান্তিপ্রিয় প্রত্যেকটি মানুষ দেখেন। সাম্প্রদায়িক এই মানুষগুলোর সংখ্যা কি এতই বেশী যে তাদের উপর শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানসিকতার মানুষগুলো প্রভাব বিস্তার করতে পারছেন না?
তা কিন্তু নয়, আমাদের উদার নৈতিক এই সমাজে দুষ্ট লোকের সংখ্যা নিতান্তই কম। সমস্যা হল সাম্প্রদায়িক শক্তিটি যতটা সংগঠিত অসাম্প্রদায়িক শক্তি ততটাই অসংগঠিত। যার সুযোগটিই তাঁরা নিচ্ছেন।
বাংলাদেশকে অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশে পরিণত করতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক শক্তির সুসংগঠিত হওয়ার বিকল্প নেই। আর বর্তমান সময়টিই সে জন্যে সবথেকে উপযুক্ত সময়।

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×