somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের অর্থনীতি এবং কুম্ভকর্ণের ঘুম

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৬ সালে সরকারি হিসাবেই ৭ লক্ষ ২৩ হাজার মানুষ বাংলাদেশ থেকে অন্য দেশে স্থায়ী হয়েছে! আর প্রতিবছর দেশত্যাগের এই সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যার অধিকাংশই উচ্চ শিক্ষিত আর ধনী!
এ নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। সভা হচ্ছে সেমিনার হচ্ছে। অথচ এই সম্পদ যাতে দেশের হাত ছাড়া না হয় সে মত নেই কোন উদ্যোগ।

কেন তারা দেশছাড়া হচ্ছেন? উচ্চ শিক্ষিতরা দেশ ছাড়া হচ্ছেন উন্নত জীবনের আশায়। দেশ কেন তাদের উন্নত জীবন নিশ্চিত করতে পারছে না? এ দেশে অসংখ্য বিদেশী আছেন যারা উচ্চ বেতনে চাকুরী করছেন। সরকার কি আজ পর্যন্ত এমন কোন নীতি গ্রহণ করেছে যাতে দেশিয় উচ্চ শিক্ষিত শ্রেণীর মানুষের উন্নত কর্মসংস্থান হতে পারে। এমন কোন নির্দেশনা আছে যাতে দেশীয় প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে হলেও এ দেশের মানুষের কর্মসংস্থান করে দিতে বাধ্য হবে।
ট্র্যাম্প যেমন বলেছেন আমাদের চাকুরী আমরাই করব। এমন নীতি গ্রহণ খুব কি কঠিন? আমেরিকার জন্য বিষয়টি জটিল হলেও আমাদের জন্য মোটেই কঠিন নয়। প্রয়োজন দেশপ্রেম আর সুষ্ঠু পরিকল্পনা।

এরপরে আসুন কেন ধনী শ্রেণীর মানুষগুলো দেশের সম্পদ বিদেশে পাচার করে সেখানে আবাসন গড়ে তুলছেন। আপনারা আহাজারি করে মরছেন এই বলে যে, দেশ থেকে লক্ষ লক্ষ ধনিক শ্রেণীর মানুষ বিদেশ চলে যাচ্ছেন। কেন যাবে না বলতে পারেন?
দেশে থেকে টাকা বিনিয়োগ করতে পারবে না, ব্যবসা সম্প্রসারণ করতে পারবে না, নিরাপত্তা পাবে না। তারা টাকা পাচার করবে না তো কি করবে?
টাকা ব্যাংকে আছে সমস্যা নেই উঠাতে গেলেই হাজারটা প্রশ্ন!
ব্যাংক থেকে ঋণ নিবেন উচ্চহারে সুদ গুনতে হবে।
পণ্য আমদানিতে সরকার অবিবেচকের মত ভ্যাট আরোপ করে বসে আছে। আপনাকে আন্ডার ইনভয়েসিং না করে উপায় নেই।
এটা কি কোন ব্যবসা বান্ধব অর্থনীতি?
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যংকে আমার একটা ডিপিএসের বিপরীতে কিছু টাকা লোণ নিতে চাইলাম ডিপিএসটি পাঁচ বছরের অধিক সময় ধরে চলছে। ব্যাংক আমাকে বলছে ১৫% সুদ দিতে হবে। আবার নিজের জমানো টাকার ৮০% এর বেশী টাকা দিবে না। মগের মুল্লুক আর কি?
বাড়ী করতে চাইলাম ব্যাংক ঋণ নিতে গেলে বলে দিল ফাউন্ডেশন সহ নীচ তলা নিজের টাকায় করতে হবে তারপরে ব্যাংক ঋণ দেবে। আমি যদি ফাউন্ডেশন সহ নীচ তলা শেষই করতে পারি তাহলে নীচতলার মার্কেটের দোকানের এডভান্সের টাকায় পরবর্তী দুই তালার কাজ করা যাবে। ঋণ নিতে হবে কেন? এটা বুঝি ব্যবসা বান্ধব অর্থনীতি?

আসুন ক্ষুদ্রঋণ প্রসঙ্গে একটু কথা বলি, জামানতের অভাবে ব্যংক ঋণ দিবে না সমিতি ঋণ দিচ্ছে। সমিতি ঋণ দিচ্ছে কিভাবে? এ লক্ষ টাকার বিপরীতে তাদের মাসে শুধু সুদই দিতে হবে ৫০০০/- টাকা অর্থাৎ ৬০% সুদ। এদের কাছ থেকে ঋণ নিয়ে গলায় দরি দেয়া ছাড়া আর কি কোন উপায় আছে? নেই। সেটা কি সরকারের মহা পরিকল্পনাবীদ গন জানেন না? জানেন কিন্তু গায়ে লাগে না। কারণ একটাই তারা জন বান্ধব নন।

সরকারের ভ্রান্ত নীতির ফলে ডুবতে বসেছে রিয়েল এস্টেট ব্যবসা। এই একটি ব্যবসার সাথে প্রত্যক্ষ পরোক্ষ কত লক্ষ লোক জড়িত সেটা এই পরিকল্পকের দল ভাবতেও পারবে না। গত দশ বছরের ঢাকা এবং আশেপাশের জেলায় জমির দাম বাড়েনি এক ভাগও। বরং বেশির ভাগ স্থানে দাম কমেছে।
লক্ষ লক্ষ ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে সরকারী নীতির ফলে অথচ এই সরকারই আবার ফ্ল্যাট বানাচ্ছে বিক্রির উদ্দেশ্যে। যে দামে তারা ফ্ল্যাট বিক্রি করতে চাইছে তার থেকে অনেক কম দামে এখনো উত্তরায় ফ্ল্যাট পাওয়া যায়। কারা কিনবে এই ফ্ল্যাট? যারা কিনবে তাদের আয়ের উৎস নিয়ে দুদকের মাথা ব্যথা থাকবে না?

এক রিয়েল এস্টেট ব্যবসায়ী আক্ষেপ করে বলছেন, বহুদিন বাদে একটি একটি ফ্ল্যাট বিক্রির রফা হল এক বিধবার সাথে। ব্যাংকে তার দুই কোটির কিছু বেশি টাকা এফডি আর করা । সেখান থেকে ৯০ লক্ষ টাকায় সে ফ্ল্যাটটি কিনবেন বলে ঠিক করেছেন। এমতাবস্থায় ব্যাংকে নোটিশ করলেন। যেদিন তার টাকাটা উঠাতে যাওয়ার কথা সেদিন সকালেই দুদক এসে হাজির। এত টাকা সে কোথায় পেল। এতদিন ধরে টাকাটা ব্যাংকে রাখা তখন খবর নেই। যেই সেটা সে কোথাও কাজে লাগাতে চাইল অমনি দুদকের মাথা ব্যর্থ উঠল। প্রসঙ্গত টাকাটা তার মৃত স্বামীর রেখে যাওয়া গচ্ছিত অর্থ। দুদক কি পেল না পেল সেটা বড় কথা নয়, যে অপমানটা তাকে করা হল। যে ভয়টা ধরিয়ে দেয়া হল আপনি কি মনে করেন এর পরেও সে ঐ টাকা কোথাও বিনিয়োগ করবেন?
[email protected]
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×