
বাড়ী যেতে বারণ করছেন আবার ঢাকা থেকে বেরুতে দিচ্ছেন। মানুষকে যদি যাত্রাবাড়ী এবং গাবতলিতে আঁটকে দিতেন তাহলে ফেরিঘাটে ভীর জমত না। আর বন্ধ ঘোষণার পরেও নতুন করে ফেরি ছাড়তে হত না।
"এ যেন চোরকে চুরি করতে বলে গৃহস্থকে পাহাড়া দিতে বলা"। যদিও এ ধরনের ফাজলামো মোটেই শোভা পায় না তথাপি দায়িত্বপ্রাপ্ত গন বারবার একই ফাজলামো করে যাচ্ছেন।
জানেনই তো এ দেশের মানুষের সাথে গরু-ছাগলের তুলনাটা খুব যায় তাহলে এদেরকে এভাবে সুযোগ করে দিয়ে দায়িত্ববান হতে বলাটার মানেটা কি।
মার্কেটে ভিড় দেখে মনে হয়, সবাই যেন জীবনের শেষ মার্কেটটা করতে এসেছেন। বাড়ী যাওয়ার তাড়া দেখে মনে হয় পেছনে মহিষের তাড়া খেয়েছে। জীবন পণ যুদ্ধে নেমেছে সবাই। অথচ আমরা জানি প্রত্যেকেই এক একটি জীবাণু বোমা হয়ে বা হতে ছুটে চলেছে। এদেরকে সুযোগ করে দেয়া কোন দায়িত্ববানের কাজ হতে পারে না।
দয়া করে দায়িত্ববান হোন, এই নির্বোধ জাতটাকে বাচাতে হলে কঠোর হতেই হবে। নয়ত এরাই আবার বলে বসবে আমরা না হয় বেআক্কেল
ছিলাম আপনাদের আক্কেল কই গেছিলো!
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




