somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে ভালবেসে নতুন করে গড়ে তুলুন

১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিঃ সংগৃহীত
আমরা প্রত্যেকেই কম বেশী দায়িত্ববান। কিন্তু আশ্চর্য জনক সত্য হল বেশিরভাগ দায়িত্ববান মানুষই নিজের প্রতি দায়িত্বহীন! অথচ নিজেকে ভালবাসাটা ভীষণ জরুরী। নিজেকে ভালবাসলে নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মাবে। আর আত্মবিশ্বাসী হতে পারলে নিজের যাবতীয় সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। আপনাকে আপনার থেকে বেশী যেমন কেউ ভালোবাসে না, ভালোবাসোতে পারে না ঠিক তেমনি আপনার মত করে কেউ আপনাকে বুঝতেও পারে না। কাজেই আপনার ভালোও আপনার থেকে বেশি আর কেউ বুঝবে না। এমনকি কি আপনার থেকে বেশী কেউ আপনার ভালোও চাইবে না।

আমরা আমাদের ভালোবাসি না বলেই নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান নই। আমরা আমাদের মানসিক প্রশান্তির কথা মাথায় রাখি না। আপনি যদি নিজেকেই ভালবাসতে না পারেন তাহলে অন্যকে ভালবাসবেন কি করে? আপনি যদি নিজের প্রতিই যত্নবান না হন, তাহলে অপরের যত্ন কি করে করবেন? নিজের প্রতি যদি নিজেরই অনাস্থা থাকে তাহলে অন্য কেউ কি করে আপনার উপর আস্থা রাখবে? কেন ভাবেন, আপনি সবার দাস। কেন নিজেকে সমান্তরাল ভাবছেন না। কেন মুখ ফুটে বলতে পারছেন না, দেবে-নেবে, মিলিবে-মেলাবে? নিজেকে বঞ্চিত ভাবছেন? অথচ বঞ্চনাটা নিজেই নিজেকে করছেন! মনে রাখবেন যখন থেকে আপনি আপনাকে ভালবাসতে শুরু করবেন, নিজেকে গুরুত্ব দিবেন। তখন থেকে আপনার কাছের মানুষগুলোও আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে।
দায়িত্ব পালন আর ভালোবাসা এক নয়। আমরা এ দুটিকে মিলিয়ে ফেলি। সে কারনেই ভালোবাসাটা এক সময় হারিয়ে যায়, আর দায়িত্ব পালন করতে করতে হাঁপিয়ে উঠি। ভালবাসা হীন দায়িত্ব পালনে যেমন নিজের সুখ মেলে না তেমনি যার প্রতি দায়িত্ব পালন করছি সেও তৃপ্ত হয় না। ফলে এক সময় পুরো বিষয়টাই অর্থহীন মনে হয়। কাজেই নিজেকে ভালবাসুন একই সাথে অন্যকে। দায়িত্বপালন করুন ভালবেসে।

আমাদের সমাজে যারা নিজেকে ভালবাসে তাদেরকে স্বার্থপর বলা হয়। অথচ মানুষ মাত্রই স্বার্থপর। তাহলে নিজেকে ভালোবাসা দোষের হবে কেন? যে নিজেকে ভালবাসে সে সুখী মানুষ। একজন সুখী মানুষ সমাজের জন্য চাইলে অনেক কিছু করতে পারেন অসুখী মানুষ পারে না। যে নিজেকে ভালবাসে সে স্বাস্থ্য সচেতন হয়, ফলে সুস্থ থাকে। যে নিজেকে ভালবাসে সে প্রাণবন্ত থাকে যা অন্যকেও স্পর্শ করে যায়। যে নিজেকে ভালবাসে সে সাধারণত আত্মনির্ভরশীল হয়। ফলে সে পরিবার ও সমাজের বোঝা হয়ে থাকে না। কাজেই নিজেকে ভালবাসুন তাতে যদি কিছুটা স্বার্থপর হতে হয় তাহলেও নিজেকে ভালবাসুন।

নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া নয়। নিজেকে ভালোবাসা মানে অন্যের প্রতি দায়িত্বপালনের সাথে সাথে নিজের প্রতি দায়িত্বপালন। অন্যদের যত্ন করার সাথে সাথে নিজের যত্ন নেয়া। নিজেকে ভালোবাসা মানে আত্মহনন নয়, আত্মরক্ষা করা। যার সুফল পরিবার থেকে শুরু করে সমাজ দেশ সবাই পাবে। আর তাই এখন থেকেই নিজেকে ভেঙ্গে, নতুন করে গড়ে তলুন। নিজেকে ভালবেসে সে ভাবেই গড়ে তুলুন যেমনটা আপনার পছন্দ, যেমনটা এক সময় আপনি হতে চেয়েছিলেন। স্রষ্টা আমাদের যে অলৌকিক এক দেহ ও মন দান করেছেন তার যত্ন নেয়ার দায়িত্ব আমাদেরই। এর অযত্ন-অবহেলা অন্যায়, ঘোরতর অন্যায়। আর সে কারনেই বলা হয় আত্মহত্যা মহাপাপ। অথচ আমরা প্রতিদিন একটু একটু করে নিজেকে নিঃশেষ করে ফেলছি সেটাও কি আত্মহত্যার শামিল নয়?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২২ দুপুর ২:২৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×