ভালোবাসা, ও ভালোবাসা
শুনতে পাচ্ছ আমার ডাক
আমার ইচ্ছে গুলো সেচ্ছায় গেলো নির্বাসনে
ফেরাতে পারলাম না।
ভালোবাসা,
আমার মনটা আধমরা হয়ে গেছে
ভালোবাসা,
তোমার প্রতারক নামটা পাল্টে ফেলো।
শোন বলছি,
ওভাবে ডেকো না আমাকে
বেঁধ না তোমার মিথ্যে আশ্বাসে,
আমি আমার ভালোবাসার চিতা সাজাতে যাচ্ছি।
এই প্রতারক শোন,
ভালোবাসার দাহ করে এসেছি নিজ হাতে
ঠাণ্ডা করেছি একা জ্বলন্ত চিতা,
আমাকে আর স্পর্শ করো না।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




