somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশীদের জন্য পাসপোর্ট ও ভিসার ফি পরিশোধ অনলাইনে

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশীদের জন্য পাসপোর্ট ও ভিসার ফি পরিশোধ অনলাইনে
॥ বাংলাদেশের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসার (এমআরভি) ফি এখন অনলাইনে পরিশোধ করা যাচ্ছে।
গত সোমবার থেকে পাঁচটি বেসরকারি ব্যাংক এই সেবা চালু করেছে। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।


প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের জন্য এই সেবা দিচ্ছে ব্যাংকগুলো। পর্যায়ক্রমে দেশের ৬৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবা চালু করা হবে। এর আগে অবশ্য সশরীরে গিয়ে পাসপোর্ট ও ভিসা ফি জমা দিতে হতো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে। কেবল সংশ্লিষ্ট শাখায় গিয়ে এই ফি জমা দিতে হতো। এখন এই পাঁচটি বেসরকারি ব্যাংকের যে কোনো শাখা থেকে অনলাইনে ফি পরিশোধ করা যাচ্ছে।
এমআরপি ও এমআরভি ফি অনলাইনে জমা দেওয়ার লক্ষ্যে গত ৪ ডিসেম্বর অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) সঙ্গে আলাদা আলাদা চুক্তি করে ওই পাঁচটি ব্যাংক। আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মুন্সি মুঈদ ইকরাম বলেন, “অনলাইনে ফি জমা দেওয়ার কাজটি ভালভাবেই শুরু হয়েছে। গত দুই দিনে বেশ কিছু ফি জমা পড়েছে।”
তিনি আরও বলেন, এই সেবা দ্রুত সারাদেশে ছড়িয়ে দেয়া হবে, এতে করে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
এদিকে সরকারের সাথে চুক্তির শর্ত অনুযায়ী চলতি বছরের ১৬ জুন থেকে সারাদেশে এই সেবা চালুর কথা থাকলেও পাসপোর্ট অধিদপ্তর গুছিয়ে উঠতে না পারায় প্রাথমিকভাবে শুধু আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবা চালু হয়েছে।
কেনও কেবল এক এলাকা কেন্দ্রীক এই সেবা জানতে চাইলে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এক সংবাদ মাধ্যমকে বলেন, “অন্য চারটি ব্যাংকের সঙ্গে আমরাও সোমবার থেকে এই সেবা শুরু করেছি। প্রাথমিকভাবে আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবা দেওয়া হচ্ছে। প্রথম দিন বেশ কয়েকটি লেনদেনও হয়েছে।”
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সারা দেশের ৬৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবা চালু করা হবে, এক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
এদিকে এশিয়া ব্যাংক সূত্রে জানা গেছে, তারা এজেন্ট ব্যাংকিয়ের মাধ্যমেও এই সেবা দেওয়ার চেষ্টা করছে।
সাধারণ বাংলাদেশী পর্যায়ে এমন সুযোগ করে দেয়াতে পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত বিষয়সমূহ এখন আগের চেয়ে অনেক দ্রুত হবে বলেই সবাই প্রত্যাশা করেছেন।
সুত্র -
Department of Immigration & Passports, Bangladesh
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×