টাইটানিক ঢুবার কারণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
টাইটানিকডুবি নিছক দুর্ঘটনা নয়। চালকের অদূরদর্শিতার কারণেই এটি ডুবে যায়। এমনটাই দাবি করা হয়েছে একটি বইয়ে। বইটির লেখক লেডি পেটার্ন। তিনি টাইটানিকের সেকেন্ড অফিসার চার্লস লাইটোনারের নাতনি। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।
দাদার তদন্ত এবং তার কাছ থেকে শোনা গল্প অবলম্বনে গুড অ্যাস গোল্ড নামে বইয়ে পেটার্ন উল্লেখ করেন, চালক যদি জাহাজটি ঘুরিয়ে নিতেন তাহলে এটি ডুবত না। তিনি বলেন, স্ট্রিয়ারিংয়ে দুটি পদ্ধতি ছিল। বরফের পাহাড় অনেক আগেই দেখা গিয়েছিল। তাহলে কেন জাহাজটি ঘুরিয়ে নেওয়া হলো না। তিনি বলেন, জাহাজটি ঘুরিয়ে নিলে হয়তো যাত্রী ও নাবিকরা বেঁচে যেতেন। প্রথম কর্মকর্তা উইলিয়াম মারডোস ২ মাইল দূর থেকেই বরফের পাহাড় দেখেন এবং হিসিনকে জাহাজটি বামদিকে ঘুরাতে বলেন। কিন্তু হিসিন ঘুরান ডান দিকে। ফলে দুর্ঘটনার শিকার হয় টাইটানিক। পেটার্নের দাবি, স্টিয়ারিং ভুল দিকে ঘুরানোর ফলেই ব্যাপক প্রাণহানি। আর এ ভুলের কথা লাইটোলার টাইটানিক ডুবে যাওয়ার কয়েক মুহূর্ত আগে কেবিনে ৪ জ্যেষ্ঠ কর্মকর্তার নাটকীয় সভায় জানতে পারেন। ওই বইয়ে বলা হয়, টাইটানিক মালিকদের চেয়ারম্যান ব্রুস ইসমে ক্যাপটেনকে জাহাজ চালিয়ে যেতে উৎসাহ দেন। প্রায় ১০ মিনিট ধরে এটি আস্তে আস্তে এগিয়ে যায়। ইসমে তার বিনিয়োগ ও কোম্পানির সুমান নিয়ে ভীত ছিলেন না। আর এ কারণেই তিনি জাহাজটি বানিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন। টাইটানিকের কাছের জাহাজটি ছিল ৪ ঘণ্টার পথ দূরে। পেটার্ন মনে করেন, জাহাজটি যদি থেমে থাকত, তাহলে ডুবে গেলেও অনেক প্রাণ বেঁচে যেত। কেননা, ৪ ঘণ্টার পথ দূরে থাকা জাহাজটি কাছে আসত।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।