"ফেসবুকের পুরো নিউজফিড এখন কোপা-আমেরিকার সাপোর্টারদের দখলে! সবাই নিজ নিজ প্রো-পিক চেঞ্জের মাধ্যমে জানান দিচ্ছে যে, সে কোন দল সাপোর্ট করতেছে!!
এটা নিশ্চয় ভালো একটা মাধ্যম যে, আপনার প্রো-পিক দেখেই বুঝা যাচ্ছে আপনি কোন দল সাপোর্ট করেন।
যাইহোক, আমার লিখার গতি ওইদিকে নয়....
আমি যেটা বলতে চাচ্ছি তার মূল কথাই হলো এটা..
"বাঙালিরা আসলে বিরোধিতা জন্যেই অন্যের বিরোধিতা করে"!!
আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি, ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারদের গালি দিচ্ছে, আর আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলদের!!
এমনকি আমরা এই তর্কে আমাদের মা-বাবাকে ও গালি শুনাতে পিছপা হই নাহ!
ব্রাজিল সেভেন আপ খাইছে! আর্জেন্টিনা খেলা পারে নাহ! ব্রাজিল ৫বার চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা ২বার! .... ব্লা ব্লা ব্লা! আমরা এধরনের লুলিত সমীকরণ মিলাতে ব্যস্ত!
পৃথিবীতে আমরাই মনে হয় একমাত্র জাতি যারা কিনা খেলার জন্যে এ লুলামি গুলা করে থাকি! কেউ একজন ব্রাজিল সাপোর্ট করছে তাতে আপনার চুলকায় কেন?
আর আর্জেন্টিনা সাপোর্ট করলেই বা আপনার চুলকাবে কেন? যার যেটা ভালো লাগে, যার যে দলের খেলা ভালো লাগে সে সেটাই সাপোর্ট করবে।
প্রকৃত ফুটবল প্রেমিরা কখনোই এ ধরনের তর্কে জড়ায় নাহ।
আর আজ আরেকটা জিনিষ দেখলাম..
একজন মেসির সাথে নেইমারের তুলনা করতেছে!
জিনিষটা দেইখা আমি অনেকখন হাসলাম!
কেমতে পারে এরা এগুলা? কোথায় মেসি আর কোথায় নেইমার! মেসির সাথে বড় জোরে পেলে,রোনালদোর তুলনা চলে, তাই বলে নেইমার ওতো এখনো বাচ্ছা একটা!
আমি বলছি না, নেইমার খারাপ খেলে! ও প্রচুর ভালো খেলে এবং আমি ব্যক্তিগত ভাবে ও ওর খেলা খুব পছন্দ করি। এবং আমি এটা ও মনে করি যে, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল!
তাই বলেই মেসির সাথে নেইমারকে মিলাব?
আপনি যে দলেরই সাপোর্টার হোন না কেন, বুকে হাত দিয়ে আপনাকে বলতেই হবে যে মেসিই সেরা! এবং তার তুলনা সে নিজেই। যেখানে তার সম্পর্কে পেলে-মেরাডোনারা ও কিছু বলার সাহস করে না, সেখানে আপনি আবেগ দিয়ে বলেই পেল্লেন? মেসি-নেইমার এক!!
শুনেন ভাই, আবেগ দিয়ে অনেক কিছুই বলা যায়। কিন্তু বাস্তবতা অবশ্যই ভিন্ন! আপনি যদি একজন খাঁটি ফুটবল প্রেমী হোন তাহলে অবশ্যই এসব পার্থক্য বুঝবেন!
ধন্যবাদ....!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



