একটা সময় ছিল যখন ক্লাসের সেরা ছাত্রদের মাথায় হাত বুলিয়ে শিক্ষকরা বলতেন, 'তুমি বাবা রাজনীতি করো তাহলে দেশের অনেক উন্নতি হবে।' আর এখন ক্লাসে ফেল করা সন্ত্রাসী মাইন্ডেড বখাটেদের অবজ্ঞা করে শিক্ষকরা বলেন, 'তোরে দিয়ে তো লেখাপড়া হবে না তুই ব্যাটা রাজনীতি কর'। সময়ের পরিবর্তনে শিক্ষরদের জাস্ট এই ছোট একটা ভুল বার্তা আমাদের জাতীয় জীবনকে কতটা দুর্বিষহ করে তুলছে একবার ভেবে দেখেছেন?! যার ফলশ্রুতিতে ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে আসা শিক্ষিত নেতৃত্বের পরিবর্তে এলাকার টেন্ডারবাজ, 'ক অক্ষর গোমাংস' টাইপ সন্ত্রাসিরা এখন আমাদের রাজনীতির বড় একটা অংশ দখল করে নিয়েছে।
রাজনীতি এখন বিনামূল্যের ব্যবসার মত হয়ে গিয়েছে। আপনি বিনা পূঁজিতে এখানে নাম লেখাবেন আর একসময় কোটিপতি হয়ে বের হয়ে আসবেন। এটা একটা অদ্ভুত ব্যপার, একাত্তরে স্বাধীনতার সময় যেখানে মাত্র ১৮ শতাংশ ব্যাবসায়ি সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল সেই সংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ৫৮ শতাংশে। এবং দেখা যায় একদম বিনা পূঁজিতে তারা রাজনীতিতে আসছে আর বিশাল অংকের অর্থ, জমি, বাড়ি, বিদেশে টাকা সবমিলিয়ে এক বিরাট অবস্থা করে তারা বেরিয়ে আসছে। একারনে দেখা যাচ্ছে সুইস ব্যাংকে ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালের তুলনায় বাংলাদেশের নাগরিকদের ৪০.৭২ শতাংশ অর্থ বেশী জমা হয়েছে এবং এর মোট পরিমান হচ্ছে চার হাজার পাঁচশত চুয়ান্ন কোটি টাকা!
আর, দরজায় কড়া নাড়া উপজেলা নির্বাচনের অবস্থা তো আরও ভয়ংকর। এখানে ৩৯% প্রার্থিরই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আর ৮৭ শতাংশ প্রার্থিই ব্যবসায়ী! এই যদি হয় বর্তমান রাজনীতির অবস্থা তখন দেশের হাজার কোটি টাকার সম্পদ লোপাট হবে না তো কি হবে!! বাংলাদেশের নাগরিক হিসেবে আমি সরকারের কাছে জানতে চাই এই টাকাটা কাদের নামে আছে? কারা সেটা পাচার করেছে? এই টাকার উৎস কি? এটা জানবার অধিকার আমার আপনার সবার আছে কারন আমরা এদেশে ট্যাক্স, ভ্যাট দিয়ে থাকি।
২১/০৬/২০১৫ তারিখের ‘বাংলাদেশ প্রতিদিন’ যদি দেখেন তাহলে দেখবেন ‘ঋণ নাও মেরে দাও’ নামের একটি কলাম। রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো থেকে গত পাঁচ বছরে দশ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এত টাকা কোথায় গেল? এই টাকাগুলো কাদের টাকা? এই টাকা আমার, আপনার, দেশের ষোল কোটি মানুষের। এই টাকা লোপাট করার কোনো অধিকার কারো নেই। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রি বলতে পারেন না যে চার হাজার কোটি টাকা দুর্নিতি কিছুই না। এটা ওনার পকেটের টাকা নয়।
আর এ যুগের সকল শিক্ষকদের সম্মান জানিয়েই একটা কথা পরিষ্কার করে বলতে চাই, 'আপনারা আর কিছু পারুন আর না পারুন দয়া করে জাতিকে কোন ভুল বার্তা দিবেন না। আজ যদি জাতীয় রাজনীতি চোর বাটপারদের হাতে থাকে তবে সেখানে আপনাদের দায় এড়ানোর কোন সুযোগ নেই কারন আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারাই সেই চোর বাটপারদের ঠেলে দিচ্ছেন দেশ লুটের দিকে।'
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





