_ এই ওইদিকে সরে বসো।
_ ওইদিকে কই সরবো?? আর তো জায়গা নাই।
_ আরেহ একটু গ্যাপ রেখে বসো। আমার লজ্জা লাগছে।
_ লজ্জা লাগে কেন?? রিকশার মধ্যে তো তুমি আর আমি ছাড়া কেও নেই।
_ চুপ করো তুমি। তুমি এতো হাদারাম হইছো কিভাবে বলো তো?
ধানমন্ডি যাচ্ছি, সাথে অবন্তী। কচ্ছপ গতিতে রিকশা এগুচ্ছে। অবন্তী র সাথে থাকলে সময় এতো দ্রুত চলে যায়। কিছুক্ষণ পরেই হয়তো বলবে এই চলো দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এলো বুঝি।
_ এই তুমি গোসল করো নাই?? এতো গন্ধ কিসের??
আমি হা করে আছি। কি বলবো খুঁজে পাচ্ছি না। শেষতক গোসল নিয়া...
_ কি হলো?? মুখটা বন্ধ করো। নয়তো কাক - পক্ষী বাথরুম করে দিয়ে যাবে। তুমি টের পেতে পেতে সব শেষ।
_ ধুর কি বলো এগুলা। তোমার কি মাথা ঠিক আছে??
_ আলবৎ ঠিক আছে। আগে বলো মুখ শুকনো দেখাচ্ছে কেন??
_ না তো। কিছু হয় নাই তো । মুখ তো তরতাজা ই আছে।
_ কি আজিব পাবলিক রে ভাই তুমি?? হাত ট একটু ধরবে সেটাও কি আমার বলে দিতে হবে??
_ তা না অবশ্যই। মানে এতো মানুষের সামনে। কেমন কেমন জানি লাগে।
_ এতো বোকা হলে চলে। একটু চালাক হও। নয়তো আমিও একদিন দেখবা তোমারে রেখে উড়াল দিবো। হি হি হি....
_ অবন্তী একটু কাছে আসবে??
_ না আসবো নাহ। এই চলো দেরি হয়ে যাচ্ছে। বাসায় টেনশন করবে।
অবন্তী চলে যাচ্ছে। কেন জানি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সেই চাহনি, সেই সুর। বার বার ফিরে তাকাচ্ছি। বড্ড মায়াবী মুখটা। যাচ্ছে একা কিন্তু সাথে নিয়ে যাচ্ছে আমার মনটাও। কেন জানি খুব চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছে " আমি পাইলাম, আমি পাইলাম তাহাকে আমার করিয়া "।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





