ঝকঝকে শীতের রোধমাখা সকাল। অবন্তী র পাশে বসে আছি। মোটামুটি ভাব নিয়েই বলা যায়। শরীর মন দুইটা ই ভাল বলা চলে। অনেক দিন পর অবন্তী কে সাথে নিয়ে বের হচ্ছি। এতো কিছুর পরেও তার পঁয়তাল্লিশ মিনিট লেট। কিছু বলি নাই সুদে আসলে উসুল করে নেওয়ার অপেক্ষায়। এতোক্ষনে সুন্দরী র মুখে খই ফুটিলো।।
_ তোমার পাঞ্জাবী টা অনেক সুন্দর হইছে। সাথে তোমাকেও।।
_ আনন্দে মনটা গদ গদ করে উঠলো। তারপরেও ভাব নিয়া আরেহ না। তোমাকেই বেশি সুন্দর লাগতেছে আর কি।।
_ ধুর। আজাইরা কথা। সুন্দর ফুন্দর বলতে না করছি না। তারপরেও কেন বলো।।
_ ওকে যাও। আর বলবো না।
_ কি রাগ করলা বউ পাগলা। তুমি না আমার কত্তোগুলা টিয়া, ময়না পাখির ছানা।
_ হইছে। কি সব বলে এগুলা।
আমি মাঝে মাঝে মিল খুঁজি। দুজনেই দুই পৃথিবীর মানুষ। অমিলের ভিড়ে ঠাসা। তারপরেও একি ছাতার নিচে সপ্ন খোঁজে। হাতে হাত রেখে পারি দিতে চায় দুরে বহুদুরে।
প্রায় বিকেলে। আমার ঘারে হেলান দিয়ে আছে অবন্তী। ঝিলের ধারে বসে সূর্যাস্ত দেখছি সাথে শুষে নিচ্ছি উষ্মতা। শুধু সুদটাই নিচ্ছি। আসল টা না হয় জমা রইলো ভালবাসা হয়ে।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



