_ এভাবে আর কতদিন শুভ??
_ কেন? জীবনের শেষ পর্যন্ত।
_ তুমি কি আমার সাথে মজা নিচ্ছো??
_ তুমি কি ডাব না পেয়ারা যে মজা নিবো??
_ দেখ আমার আর এইসব ভালো লাগে না। আমি পেরার মধ্যে থাকতে চাই না।
_ তুমি টেনশান ফ্রি থাকো। তাইলেই তো হয়।
_ দেখো তোমার মেন্টালিটির সাথে আমার যায় না। আমি ফিউচার বিহীন কিছু আর ক্যারি করতে চাই না।
_ বুঝলাম নাহ। কি আগাতে চাচ্ছো না??
_ দেখো তুমি আমার জন্যে পারফেক্ট না। আমি পারফেক্ট কাওকে খুঁজে নিতে চাই।
_ আর ইউ ক্রাক? এতদিনের রিলেশান কি তোমার কাছে কি ছেলেখেলা??
_ যদি মনে করো তবে তাই। আমি আর পারবো না। আমি সত্তিই তোমার কাছ থেকে মুক্তি চাই।
_ হঠাত করে মনে হলো আমি হ্যাং হয়ে গেছি,ঠিক যেন চাইনিজ মোবাইল।
_ আর শোনো?? কি দেখে আমি তোমার সাথে থাকবো??
_ কেন। আমাকে দেখে।
_ শোনো আবেগ দিয়ে ভালবাসা যায় কিন্তু সংসার চালানো যায় না।।
_ কিন্তু এখন তোমাকে তো এইসব করতে হবে নাহ। আমি যতো তারাতারি পাড়ি একটা চাকরি যোগার করে ফেলবো। আর আমি তো বসে নেই। চেষ্টা করে যাচ্ছি।
_ তুমি কবে চাকরি পাবে আর আমি সেই আশায় দিন গুনবো। হা হা হা....
_ আমার জন্যে নাহয় একটু কষ্ট করলে।
_ আমি কষ্ট ফষ্ট করতে পারবো না। আমার জন্যে অনেক পারফেক্ট ছেলে বসে আছে।
_ কি বলবো খুঁজে পাচ্ছি না। কঠিন মুহূর্ত গুলোতে ভেজা লালাও সুপার গ্লু হয়ে যায়। মুখ খোলা বড় কষ্টসাধ্য।
_ দেখো শুভ '' আই লাভ ইউ বাট দেয়ার ইজ নো ওয়ে টু স্টে উইথ ইউ ''।
মায়াবতী চলে যাচ্ছে। আমি শেষ লাইন টার অর্থ খুজছি। হয়তো কোন কর্পোরেট গল্পের শেষ লাইন। নয়তো পারফেক্ট হওয়ার সজ্ঞা।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


