_ এক্সকিউজ মি। শুনতে পাচ্ছেন??
ঃ আপনি কি আমাকে কিছু বলছেন??
_ আশেপাশে তো আর কেও নেই। তাই আপনাকেই বলছি।
ঃ...........
_ ওয়াক আউট ফ্রম দিস মেটার। আমি শুভ। আপনি??
ঃ আপনি কে যে নাম বলতে হবে??
_ আচ্ছা বলা লাগবে না। আপনার হাতে ওইটা কি??
ঃ আপনি কি কানা নাকি?? দেখছেন ই তো পানির বোতল।
_ যাক তাইলে আপনি বোতল সুন্দরী।।
ঃ হি হি হি...
_ কেন নামটা পছন্দ হয়নি??
ঃ হুম। আপনি যেমন, নামটাও তেমন হয়েছে।
_ চলুন না এক কাপ চা খাওয়া যাক??
ঃ হুম। চলুন।।
_ আপনি সবসময় কম কথা বলেন??
ঃ হি হি হি। আপনি বড়ই অদ্ভুত। কথা বলা শুরু করলে আপনি বিরক্ত হয়ে উঠে যাবেন।
_ চলুন তাহলে একটু বিরক্ত হওয়া যাক।।
ঃ আপনার কি ভয় করছে না?? যদি আপনাকে ধরে মাইর দেই??
_ সেটা অন্তত করবেন না। বিলিভ করা যায়।
ঃ এতো বেশী বিলিভ করা ভালো না। পরে ধরা খাবেন।।
_ বিলিভ না করার চাইতে করে ধরা খেলেও ভালো। অন্তত কিছু শিখে ফেলতে পারবো।
ঃ তাই বুঝি। আপনি তো অনেক গুছিয়ে কথা বলতে পারেন। চলুন উঠা যাক।
_ আচ্ছা চলুন।
ঃ আবার দেখা হচ্ছে তো শুভ সাহেব??
_ যদি আপনি চান। মনে হচ্ছে আমি এই গ্রহের সবচে সুখী মানুষ। সাত সমুদ্র তের নদী পার হয়ে অবশেষে তোমার দেখা পেলাম। ঠিক যেন মেঘ না চাইতে বৃষ্টি।।
ঃ আচ্ছা চললাম।।
_ আচ্ছা। আল্লাহ্ হাফেজ।।
ঃ এই যে শুনুন??
_ জী বলুন।।
ঃ আমি আদ্রিতা। আদ্রিতা রহমান। আপনি অনেক ভালো ঠিক আমার ভাইয়ার মতো। ভালো থাকবেন।
হা করে আছি। কপাল ভালো আশেপাশে সিটি কর্পোরেশন এর ময়লার স্তুপ নেই। আফসোস হচ্ছে, শেষ কথা না শুনলেও পারতাম। আদ্রিতা চলে গেছে, সাথে বাড়িয়ে দিয়ে গেছে অপেক্ষা । অপেক্ষা বড়ই মধুর।।।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



