প্রচন্ড রকমের মন খারাপ। মন খারাপ থাকলে প্রায়শই যা করা হয় এখনো ঠিক তাই করছি। তপ্ত দূপুর টা নেহাত মন্দ না।
অনেক কষ্টে যোগার করা টিউশনি টা ও মনে হয় করতে পারছি না। মাস শেষে যে কয়টা টাকা পাবো ভেবেছিলাম তা আর হচ্ছে না।
আরতি... আমার ছাত্রী। ইন্টার ফাস্ট ইয়ার এ পড়ে। তিনদিন আগে যখন আমি প্রথম পড়াতে যাই, সেদিন তার প্রথম প্রশ্নই ছিল আপনি কি সিংগেল? আমি যখন উত্তর দেই হ্যা। তার প্রতুত্তরে যা বলেছিলো তা শুনে আর সেদিন পড়ানো হয়নি।
খুব আগ্রহ নিয়ে দ্বিতীয় দিন পড়াতে যাই। সত্তি বলতে কি মধ্যবিত্ত দের নিয়ে খেলা বড়লোকের একরকম নেশা হয়ে দাঁড়িয়েছে। তাই দ্বিতীয় দিনও আর পড়ানো হয়নি।
তারপর আজ গিয়েছিলাম। যদি পড়ানো যায়।
সত্তি বলতে কি আরতি কে আর পড়াবো না। যেখানে নিজের কোন স্বাধীনতা থাকবে না সেখানে কেন খেলার পুতুল হতে যাবো?
সত্তি বলতে কি আমি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাসী নই। প্রথম দেখা থেকে যে ভালবাসা হয় তাতে মোহ টা বেশি থাকে। মোহ টা শেষ হওয়ার সাথে সাথে ভালবাসা টা ও শেষ হয়ে যায়। শেষ বেলায় কে আর টিউশন মাস্টার হতে চায় বলুন??
মধ্যবিত্ত দের জন্যে প্রেম ভালবাসা না। যা থাকে তা হচ্ছে পকেট ভর্তি দীর্ঘশ্বাস আর স্বপ্ন ছোঁয়ার অন্তিম অনুশোচনা ।
আরতি র মতো বড়লোকের মেয়েরা যা ইচ্ছে করতে পারে। কিন্তু আমরা চাইলেও তা পারি না। ইচ্ছে গুলো জন্ম নেয়ার আগেই গলা টিপে মেরে ফেলতে হয়। হয়তো স্বপ্ন ছোঁবো বলে নয়তো আমি মধ্যবিত্ত।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



