somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উঠপাখির গল্প

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তিনটা পঁয়তাল্লিশ। পৌষের ঠান্ডা। আমি উঠপাখিদেের বাসার নিচে। সন্ধ্যা ছয়টা থেকে দাড়িয়ে।

ও উঠপাখি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ভালো নাম নিকিতা। আমাদের তিন বছরের রিলেশান। তবে রাগ করলে যা হয় আর কি। শেষ তিনদিন কথা হয়না। তাই বসে বসে গোল্ডলিফ এ শিক্ত টান।

শেষ অবধি একশত সাতাশি বার কল আর আটানব্বই খানা মেসেজ। তবে রিপ্লাই এর খাতা এখনো শূন্য। আমি কি তবে সারারাত অপেক্ষা করেও দেখা মিলবে না?

মেয়েটা অল্পতেই ক্ষেপে যায়। তবে আমার উপর অহেতুক রাগ ঝারাটা একটু স্বভাবে পরিণত। হয়তো আপন মানুষ দের সাথে এইসব জায়েজ। তবে আমার আক্ষেপের আপেক্ষিকতা শূন্য।

তবে শেষ অবধি রিপ্লাই পাওয়া গেছে। প্রিয় মানুষ গুলোর অপেক্ষায় যখন একটু হলেও ঝিমুনি ধরে ঠিক তখনি মানুষ গুলো নাড়াচাড়া দিয়ে উঠে। আমার উঠপাখি ও ঠিক তাই।

_ চুপচাপ গেটের সামনে দাড়াও। একটা কথাও যেন মুখ দিয়ে না বেড়োয়। ইভেন আমাকে দেখলেও।

আমি সুবোধ বালকের মতো গেট বরাবর দাড়িয়ে। তবে এখন আর বেশিক্ষণ অপেক্ষা নয়। খুব অল্পতেই কন্যার সূর্যদয় উত্তরণ ঘটেছে।

_ আমার পিছন পিছন সিঁড়ি দিয়ে উঠবে। এই শীতের মধ্যে স্যান্ডেল পরে এসেছো কেন? শব্দ যেন না হয়।

ঃ মনে ছিলো না। এবার এর মতো ক্ষমা করে দেয়া যায়না মহারানী?

_ লজ্জা শরম কি বেঁচে খাইছো? এতো রাতে আইসা গার্লফ্রেন্ড এর বাসায় নিচে বেহায়ার মতো দাড়ায় থাকো?

ঃ জো হুকুম। আপনি যা বলবেন তাই হবে।

_ তুমি কাছে আসবা না। তুমি ছাদের ঐ মাথায় গিয়ে দাড়াও। আর ফিসফিস করে কথা বলতে পারো না?

দীর্ঘশ্বাস... গার্লফ্রেন্ড এর বাসার ছাদে উঠেও অন্যমাথায় দাড়িয়ে কথা বলতে হয়। দুতলা না হয়ে যদি তিনতলা হতো তাহলে ঠিকি লাফ দিতাম।

_ তোমাকে না করছিলাম না যে ঐ বজ্জাত মেয়ে গুলার সাথে হ্যাং আউট এ যেতে?

ঃ তো এজন্য কন্টাক্ট অফ করে দিতে হবে?

_ আমার যা ইচ্ছে আমি করবো। তাতে তোমার কি? আমি কি তোমার টা খাই না পরি?

ঃ ওরা আমার বন্ধু। এই ব্যাপার টা কেন বুঝো না তুমি?

_ ওরা বন্ধু ওদের কাছে যাও? এখানে আসছো কেন তাইলে? এখন আমি পুরোনো হয়ে গেছি তো। এক জিনিস আর কতোদিন ভালো লাগে?

উঠপাখি রেগে গেছে। প্রচন্ড শীতেও নাক দিয়ে দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। তবে সুন্দরি মেয়েদের রাগলে খারাপ লাগেনা। চেহারায় একটা মাদকতা মাদকতা ভাব আসে।

_ চুপ করে আছো কেন? মন চাচ্ছে ধাক্কা দিয়ে তোমাকে নিচে ফেলে দিই।

ঃ এখান থেকে পড়লে মনে হয় মরবো না। শুধু হাত পা ভাঙতে পারে। তবে কোন দিকে ঘুরে দাঁড়ালে তোমার সুবিধে হবে ধাক্কা দিতে?

নিকিতা চোখ মুছছে। আমি মনে হয় ধরে ফেলেছি। কিছু কিছু ব্যাপার মনে হয় কখনো প্রিয় মানুষের কাছ থেকে লুকানো যায় না। এই ব্যাপার টা হয়তো সে রকম।

তবে আমি হালকা পাতলা মেয়েটা কে জড়িয়ে ধরতে ভুল করিনি। আমি চাইনা আমার উঠপাখি আমার জন্য জল ফেলুক। হয়তো ভালবাসাটাই এরকম।।।


সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মার্চ, ২০২৬ ভোর ৪:৫৩


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন।... ...বাকিটুকু পড়ুন

অস্থির সময়ের চোরাবালি: আধুনিক মানুষের রুগ্ণ মনস্তত্ত্ব

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা মার্চ, ২০২৬ দুপুর ২:২২

রাজধানীর ব্যস্ত সড়কে পলিথিনে মোড়ানো যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের সময়ের এক ভয়াবহ মানসিক সংকটের দলিল। রুমমেটের কটূক্তিতে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা... ...বাকিটুকু পড়ুন

খোমেনি

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০১ লা মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৮

[


কারবালার প্রান্তর হতে ঘরে ফেরা হয় নি যে খোমেনির
তাঁকে ভোলা যাবে না
একা লড়াইয়ের মহাকাব্য লিখে গেলেন যে খোমেনি
তাঁকে ভোলা যাবে না
শহীদী মৃত্যুতেও জীবনের বীজ বুনে যান যে... ...বাকিটুকু পড়ুন

ভারতের পর আমেরিকা-ইসরাইলকেও যেভাবে আমরা শায়েস্তা করতে পারি

লিখেছেন জ্যাক স্মিথ, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১০






ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস আজ দুঃখে ভরাক্রান্ত, আজ সকালে তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত আলহামদুলিল্লাহ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ চাই না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান... ...বাকিটুকু পড়ুন

×