কি যে টান আছে আমি জানিনা। ওকে আমি বলতেও পারিনি। ও বার বার জিঙ্গেস করেছিল কেন তাকে ছেড়ে যেতে চাই, কি তার অপরাধ, ও বলেছিল আমরাতো ভালো থাকতে শুরু করেছি। গত পাচঁবছর আমরা এতো কষ্ট করেছি যে ভালো থাকার কথা চিন্তাই করতে পারিনি। যখন ভালো থাকা শুরু করলাম তখন কেন চলে যেতে চাইছো আমি তার উত্তর দিতে পারিনি। কারন আমার বার বার মনে হয়েছে এ সম্পর্কটা আমি চাই। তাই ওর কাছে বিষয়টি লুকাইনি। আর ও বিষয়টি বুঝতে পারছে না। সারাদিন মনমরা হয়ে থাকে। এদিকে যে সম্পর্ক আমি নিজেই তৈরী করেছি সেটা আমি কি করে ভেঙ্গে দিই। ওর বন্ধুকে স্বপ্ন দেখিয়েছিতো আমিই। মাঝরাতে সবকিছু নতুন করে সাজাতে ওকে বলেছি ডিভোর্সের কথা। ও এর আগে আমাকে বুঝাতে চাইলেও বারবার শুধু বলেছে ওর বন্ধুটি সুযোগ নিয়েছে যারা সুযোগ নিতে চেষ্টা করে তারা কখনো ভালোবাসেনা এর আগেও নাকি একই বন্ধু ওর পুরনো প্রেমিকাকেও ভুলিয়ে নিয়েগিয়েছিল তার সাথেও প্রেম করেছে। ও আমাকে বারবার চ্যালেঞ্জ করে ওই বন্ধু নাকি আমাকে কখনো বিয়ে করবে না। কারন সে নাকি জানে আমি কখনোই সন্তান আর ওকে ছেড়ে আসবোনা তাই সুযোগ নিচ্ছে। বিয়ে করতে চাইলেও নাকি করবে না। কিন্তু আমি জানি ওর বন্ধু আমাকে ভীষন ফিল করে। আমি জানি সে আমাকে বিয়ে করবে। তাছাড়া ওর কথা ঠিক নয় সে আমার কাছে সুযোগ নেয়নি বরং আমিই তাকে প্ররোচিত করিছি । স্বপ্নও দেখিয়েছি সংসারের। তবে এখন আমার প্রায়ই মনে হয় বাচ্চাটি হয়তো ভালো থাকবেনা। আমার বাবা মাও হয়তো ভালো থাকবেনা। কিন্তু আমার কিছু করার নেই। ওর কথা আমার সত্যি মনে হয়না। ওর বন্ধুটিকে সে ইর্ষা করে তাই ও নানারকম কথা বলে একসময় প্রেমিকাকে নিয়ে গিয়েছিল তাই ইর্ষার মাত্রাটা আরো বেড়েছে। সম্পর্কটা এমন একটা অবস্থায় এসে দাড়িয়েছে যে আমি চাইলেও তাকে না করে দিতে পারছিনা। এদিকে ও নিজেও আর আমার সাথে থাকতে চাইছে না। ওর এক কথা সে থাকবে না আলাদা হয়ে যাবে। ও বলে যে আমাকে ভালোবাসতে পারলোনা যে আমাদের সবার কথা চিন্তা না করে অন্যের প্রেমে পড়ে গেল তার সাথে নাকি ও থাকবেনা। ও আব্বুকে বলেছে, আপনার মেয়ে আমার কাছে ডিভোর্স চেয়েছে আমি দিয়ে দিবো। কাগজ রেডি করতে বলেন তাছাড়া ডিভোর্স না করলেও আমি আর থাকবোনা। সম্পর্ক নাকি ওর কাছে নানান জাতি গোষ্ঠীর এক দেশে একত্রে থাকার মতো। ও আব্বুকে বললো যে জাতি একবার স্বাধীনতা চায় তারা কোননা কোন দিন স্বাধীন হয়ই। তাই এই সম্পর্ক আর দীর্ঘায়িত করতে চায় না ও। এরপর অনেক দিন পেরিয়ে গেছে ও আমাদের ছেড়ে যায়নি। এক বাড়িতেই থাকি কিন্তু একসাথে না। ও আব্বুকে বলেছে যে তাকে ভালোবাসতে পারলো না তার সাথে ভালোবাসাহীনতা নিয়ে ও থাকবে না। আমি ওকে অনেকবার বলেছি আমি ওকেও ভালোবাসি কিন্তু ও একগুয়ে, থাকবেনা আমাদের সাথে। আমি সন্তানের কথা বললে ও বলে এটা নিয়ে সে তার মতো ভাবে। যেমনটা ভেবে আমি প্রেমে পড়তে পেরেছি।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।