somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশপ্রেমিক কটুকাব্য অথবা একজন তাঁরছেড়ার অমায়িক বচন – স্বপ্নহীন শাহরিয়ার

২১ শে জুলাই, ২০১১ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে মহান দেশপ্রেমের কাঙ্গাল,আপনাকে বলছি-
একটু শুনুন;জানি বৃথা চেচিয়ে
সময়ের অপচয় করছি...
এই আশায় দু'একটি শব্দ হয়তো আপনার কর্ণকুহরে ঢুকবে...
'হয়তো'!!!


আপনি দেশখ্যাত দেশপ্রেমিক
তলাভাঙ্গাকুম্ভ,মহানুভবতার
কপালপোড়া এই জাতির
তিনশতেত্রিশতম অবতার...
(সত্যি করে বলতে বাচালতার শিরমণি...)


আপনার মুখনিসৃত বাণী হয়ত এই অধমদের কাছে
বীরবল কিংবা গোপালচন্দ্রের কথামালা...হতেই পারে
(কিংবা হতে পারে
তক্তপোষে শক্ত এঁটে থাকা বাঘা ছাড়পোকা
নয়ত গুদাম ঘরের পুষ্ট মশার অসহ্য দংশনজ্বালা...)
মনে কি হয়না এমন???
হবে কেন?..ডজনখানেক চাটুকার পরিবেষ্টিত থাকেন যে...
তাদের কাছে আপনার মুখ নিসৃত গালি মানেই অমিয় বচন!
(সদ্যপ্রসুত স্বর্ণডিম্বতুল্য লৌকিক উপাখ্যান...
সরষে তেলের পিচ্ছিল সমুদ্র,স্তুতির স্বর্গীয় বাগান!)


মূর্খ বললেন...হয়তো তাই...আমরা কি আর কিছু জানি?
কিন্তু দূরদর্শনের সুদুরদর্শী 'সং'বাদিকের কাছে
আপনার এক একটি উক্তি
মুসার কাছে পাঠানো ঈশ্বরের পবিত্রবানী
আর ছাপাখানার মানুষগুলো?
পত্রিকা খুললেই হাসি পায়...কিছু নাই বা বললাম
হাজার হোক,তাদের কাছে আপনি মন্ত্রনাসভার
সম্মানিত সভাসদ;আপনার বচন
পিথাগোরাসের উপপাদ্য থেকেও অকাট্য
দান্তের লিখা আরেকখানা মহামহিমকাব্য!!


রাজার নীতির চতুরঙ্গ খেলায় ভালই চাল চালছেন,
রঙ্গমঞ্চের চরিত্র আমজনতা আমরা
সব্বাইকে তো ছাগল-ভেড়া বানিয়ে রেখেছেন!
বেশী বেশী বলে ফে্লেছি?...নাহ,ভুল করিনি
জানেন তো,আমাদের এই বাঙ্গালের মুলুকে
বাঙ্গাল আর ছাগলের দাম সমান-
কি বললেন?প্রমান চান??
লঞ্চডুবির গিফটপ্যাকেজ
এটা আপনাদেরই তো দেওয়া,
ছাগল,বাঙ্গালের ব্যাপক এক ইকুয়েশন!


এবার আসুন হরতালের তাল-বেতালে
মজার চক্র,তাই না...আজ আর কাল,
গদি ধরেন-গদি ছাড়েন
চক্র ঠিক থাকে,
কেবল গদি হারালেই
পুরো রাজপথটা লিজ নিয়ে নেন...
আমরা তামাশা দেখি...
হাসি...
কাঁদি...
(নাক চুলকাই,আঙ্গুল মটকাই...)
কখনও আবার ক্ষেপে গেলে
এমন করে চিল্লাই...


নীতির মা-বাবা মারা গেছে...
নীতিবাগীশ মসিওয়ালা সব
ছুটছে নোটের পিছে...
সবগুলো ব্যাটা সুতোয় বাঁধা পুতুল
পকেট গরম হলেই
বিবেক বেঁচে দেয়...
(একবিংশ শতকের নয়া বুদ্ধিজীবি নীতিঃ
"একাউন্ট যখন হচ্ছে গরম
বেচে দিলাম লজ্জা শরম!")


দেশ'প্রেম' নিয়ে দরাদরি লাগিয়েছেন আপনারা?বেশ...
জানেননা বোধহয়,
আজকাল প্রেমের বাজার অনেক সস্তা;
টাকায় মিলে আড়াই মন!!!
ভরে যায় ফুটো ঝুড়ি,ছিড়ে যায় চটের বস্তা...
আর দেশপ্রেম?
ওটা কিনতে হয়না,
খুজে দেখুন ডাস্টবিন কিংবা ফুটপাতে;
আক্রার বাজারে এক্কেবারে মাগনা!


কানে তো তুলো গুজেছেন,কিছুই ঢুকবেনা;
তাই বলে হাল ছারবো বলে ভাববেন না...
হয়তো ৭১ দেখিনি,বঙ্গবন্ধুকে পাই নি
তাই বলে মূর্খ নই যে
যা বলবেন তাই বুঝে কল্লা নেড়ে যাব...
যথেষ্ট খেয়েছি,
মনে হয়না আর ঘোল খাব...
আপনি নিজেকে হাটে নিয়ে
নিলাম করে বেচে দিন,
দেশ বেচবেননা;
অধিকার বুঝেনতো?
অধিকার আদায় চাই...
দেনা-পাওনার সব
হিসেব নেব পাই পাই...
আপনি নীতির দায় তো ছেড়েছেন,ভাল...
আমরা অধিকারের কোন দায় ছাড়ব না...


ডান বুঝিনা,বাম বুঝিনা
উত্তর-দক্ষিণ,ঈশান-নৈরুত কিচ্ছু বুঝতে চাইনা
আমরা আমজনতা পাকস্থলী বুঝি
বুঝি সার্বভৌমত্ব
বুঝি ঘুমন্ত বিবেকের সম্ভ্রম...
দেয়ালে পিঠ ঠেকে গেছে,প্রহসন আর কত দেখব?
কতকাল বিবেক নামের কুম্ভকর্ণকে
নরম বিছানায় ঘুম পাড়িয়ে রাখব?
গোলটা একটু বেশীই হচ্ছে চারিদিকে
রাজপথ থেকে সংসদে...ঘুম ভাঙ্গলো বলে...


তাই আপনাকেই বলছি,দেশখ্যাত দেশপ্রেমিক
ধরা কিন্তু খেতেই হবে,দেখে নিবেন ঠিক........


কবিতাটি প্রকাশিত হয়েছে সাস্টিয়ান টোকাই সমাজের ওয়েবসাইটেঃ
http://sustiantokai.wordpress.com
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ রাত ১২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×