আমরা প্রবাসী !
আমরা পেটের দায়ে জীবনের ঝুকি নিতেও পিছপা হইনা !
দেশের বৈদেশিক রেমিটেন্সও আসে আমাদের দ্বারাই !
আমরা বিদেশে মানবেতর জীবন যাপন করি ! কেও কোন খোজ-খবর রাখে না !
আমরা জীবনে বাচার তাগিদে সমুদ্রে নামি ,পারি দিতে চাই অসীম সমুদ্র !
কিছু না শুধু একটু কাজের আশায়, আরেকটু ভালো থাকার আশায় !!!!
আমাদের পেটে অনেক ক্ষুধা !
সেই ক্ষুধা জীবন ধারণের,কোন বিলাসিতার ক্ষুধা নয় !
পরিবারকে বাঁচাতে হবে, সবার চাহিদা পূরণ করতে হবে,পাশাপাশি দেশের অর্থনীতিকেও রাখতে হবে সচল ! তার জন্য যদি আমাদের জীবনটা চলে যায় তাহলে যাক না !!!!!
সব দায় ভার আমাদের,শুধু জীবনের মূল্য আছে ধনীদের ! আমাদের জীবনের কোন মূল্য নেই ! কারণ আমরা সংখ্যায় অনেক !
গতকাল ভূমধ্যসাগরে ৩০০ জন ইউরোপে যাবার সময় নৌকা ডুবিতে মারা যায় । তারাও আমাদেরই ভাই হয়তো স্বদেশী নয় ! তাদের জন্য কান্নার কেও নেই ! মানবতা এখন ইউরোপ আমেরিকায়,নৌকা ডুবির খবরে তাদের কিছু যায় আসে না ! তারা এই ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করবে না !
সব দোষ আমাদের !
আমরা ইউরোপে যাবার চেষ্টা করি নিজে একটু ভালভাবে থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য, সাথে দেশের উন্নয়নের জন্য নয় কি ???
কারণ সব দোষ আমাদের,আমরা জীবনের ঝুকি নিয়ে বিদেশে যাই কেন ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



