পোড়ালোহা
_________
জ্যাঠা তোমার ধনুক কোমরের ভাঁজে হাঁপড়ের শব্দ শুনি, পোড়া কয়লায় গলে নীল আগুনের অতীত। তোমার কুচকানো চামড়ায় সাদাচুল, তোমার দেহগন্ধ পোড়ালোহা মাটি।
এখনও হাম্বলের তীক্ষ্ণ চীৎকারে কাঁপে গোটা গাঁও,
কাঁপে চারীজল কাঁপে ভূ-গর্ভস্থ লৌহতরল-
জ্যাঠা তোমার ঘোলা চোখে মৃত্যু দেখিনা, দেখি শক্তি অদম্য
তোমার দেহশক্তি জ্ঞানে কর্মঠ হলো কত অকর্মণ্য।
আজ তোমার ওই হাঁপড় আমার ফুসফুস স্থলে, নিঃসরিত বাতাসে
কয়লার ন্যায় দু'চোখ জ্বলে ।
তবুও আমার দুর্বল হাতে ওঠেনা হাম্বল, আসেনা শক্তি-
শুধু সশব্দ নিঃশব্দ ফাটে অন্তর, অথবা শব্দহীন ফাটে প্রতিবন্ধী চোখ।।
____________________________
_______বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


