শব্দের ফকির ও প্রিয় পথ
________________
(১)
কবি একাকিত্বের, প্রেমের
কবি শূন্যতার
কবিতে বিপর্যস্ত বিধ্বস্ত মননের ভিড়
কবি
নিঃসঙ্গতার নির্জনতার
নির্বাক সময়ের সাধনায় থাকা পীর
কবি
শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।।
____ ____
(২)
আমি যান্ত্রিক কেল্লার পেটে চেপে উত্তরের পথে গমন করি
বাতাসের নাভিমূল চিড়ে চলা নৃত্যরত শব্দের ফিতায়
সে পথ
আজন্ম আমাকে টেনেছে
সেখানেই
আমার নাড়ির টান
সেখানেই প্রিয় বৃক্ষমাটিজলে আটকে আছে প্রাণ
সেখানেই আমার প্রাণপ্রিয় মা ।।
_____ _____
(৩)
কবি
এই পথে বিস্তির্ন সবুজ, মাটির পিরান
এই মেঘকুয়াশার রহস্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে
বারবার টানে
আমি ফিরি
প্রতিবার ফিরে আসি এই পথে।।
__________________
_________ বাকী অরিন্দম
সবাইকে ঈদের শুভেচ্ছা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


