somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবিদ্বেষ : আত্মপক্ষ সমর্থন-১২

১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১. * জলপরী বলেছেন ২১ আগস্টের হামলায় সেনাবাহিনী ছিল. এই তথ্য প্রথম শুনলাম! আগেতো জজমিয়া আর সন্ত্রাসী জয় ও আরমানের গল্প শুনেছিলাম, এখন শুনছি মুফতি হান্নানের দল. ভিকটিম আ লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের বিচার শেষ করার অবকাশ না দিয়েই ক্রোধান্ধ জলপরীরা ‘নতুন 'জজমিয়া’'র গল্প ফাঁদতে শুরু করেছেন!

* জলপরী আরও লিখেছেন, ‘'আমার দেশ রক্ষা করবে তারা, নিজেদের ই রক্ষা করতে পারে নাই’.'

ভাল বলেছেন. আরও ভাল বচনটি হল -– সেনাবাহিনী ততক্ষণই আপনাকে রক্ষা করবে, করতে পারবে, যতক্ষণ জলপরীরা তথা দেশবাসী তাদের উপর আস্থা রাখবেন, তাদের সাপোর্ট দিয়ে যাবেন.

* জলপরী লিখেছেন, ‘'সুন্দর নারী মানেই তাদের সম্পত্তি, যে কোনভাবে আপনাকে বাজাবেই’.'

এমন অভিযোগের দীনতা দেখে করুণা হয়. জলপরীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাকে নিশ্চয় কেউ বাজায়নি, বাজাতে চাইলেও বাজেননি. বস্তুত, সুন্দর নারীর প্রতি শালীন প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাবে অন্যায় কিছু নাই, সেনা-অফিসার হলেও নয়. নিবেদন বা প্রস্তাব প্রত্যাখ্যানের অধিকার নারীর বা তার পরিবারের আছে. সেনাসদস্যদের জন্য দেশে ভিন্ন কোন সম্পত্তি আইন নাই.

* জলপরী লিখেছেন, ‘'হালে তো মনে হয় ২জন মন্ত্রীও হয়েছে। সারাজীবন রাজনীতি করবে, মিছিলে মার খাবে এক গ্রুপ তারা শুধু উর্দির জোরে সব গুরুত্বপূর্ণ পদ নিয়ে যাবে’.'

প্রথমত, বর্ণিত মন্ত্রীরা উর্দি খুলে ফেলেছেন বহু আগে, এখন তারা সাধারণ নাগরিক মাত্র. উর্দি পরার দোষে চিরদিনের জন্য কারও নাগরিক অধিকার সিজ হয়ে যায় না. গত ৫-৭ বছরে রাজপথে সবচেয়ে একটিভ মন্ত্রীদের অন্যতম বাণিজ্যমন্ত্রী লে কর্নেল ফারুক খান (অব). আর রাজপথে রক্তাক্ত হওয়াদের প্রধানতম হলেন ভূতপূর্ব সেনাপ্রধান মে জেনা শফিউল্লাহ. জেনারেল (অব) তারেক বা সুবিদ আলি কোন মন্ত্রিত্ব পাননি, তাদের অবসরপূর্ব উর্দির ওজন কিন্তু মন্ত্রিত্ব পাওয়া লে কর্নেল-এর চেয়ে বেশি. যারা মন্ত্রী হয়েছেন তারা একান্তই রাজনৈতিক মেধা ও যোগ্যতার (পজেটিভ-নেগেটিভ – উভয় অর্থে) বলেই হয়েছেন. এর বাইরে ‘'উর্দি’' কী করে ‘'জোর'’ খাটাল, সেই কল্পকাহিনী শুনালে হয়ত আমাদের জ্ঞানবৃদ্ধি হত.
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:১০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×