কতশত ইনিংসের দিকে তাকিয়ে ছিলাম
এক যুগ ডাহুক পাখির মত নিস্পলক
কত যন্ত্রণা কত হাহাকার দেখেছি
অলিগলি রাস্তার মোড়ে একটি প্রতিরোধ দেখবে বলে।
এরপর একদিন তপ্ত দুপুর
অনল বর্ষিত মাঠ
তবুও সেদিন পুস্পিত ব্যাটের
ঝলকে ঝাপসা হল আখি।
জোড়া শালিকের সেঞ্চুরিতে
টেকনাফ থেকে তেতুলিয়া
বিনিদ্র প্রতিটি ব্যাঘ্রের গর্জনে
কম্পিত বরাহশাবক কুল।
জেগেছে বাংলাদেশ!

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



