ডম্বরু - ২ - ষোড়শীর নীড়
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়স বেড়েছে তার,
হবে হয়ত শত কোটি বছর।
তবুও ষোড়শী কন্যার মতই জেল্লা,
দেখি চির সবুজের নাটাল, কোথাও
এঞ্জেল গুয়াংজু নায়াগ্রার জল আধার!
রহস্যঘেরা সমুদ্র নাভিকূপ মাঝে নাবিকের
ঘন কুহেলী রাত ধাঁধার।
কোথাও দেখি এ সমতলে হরিৎ অপ্সরীটিকে
বৃষ্টির ফোয়ারায় ভেসে সমুখ দিকে দিকে,
সরু পাইন বন থেকে নারিকেল পাতার গলি
নরম মাটির বুক চিড়ে আঁকাবাঁকা চলি,
বয়ে নদী পলিজল, বালুচরী নিবাস
কত নগর, বন্দর, গ্রাম,
ছেড়ে সাবুত অজস্র অশ্বখুর, ইতিহাস!
জল জানে,
নিয়তির খেলার কত বাহার,
এই আছে এই নেই দুঃস্বপ্ন তাহার।
প্যারিসে রাতের সাজে
যে জল মিষ্টি আমুদে বালা,
গজলডোবার দিনে দুপুরে
তা শুধুই কর্দম জলা!
আর আমরা চেয়েছিলাম
বয়ে যাক সে নালা!
হয়নি!
আফসোস!
আধুনা ফসলের বিস্তৃত ভূমিতে দেখবে কে
ধরিত্রী যে শুকিয়ে গেছে?
যারা বিশ্বস্ত মানবের প্রতিনিধি-
বয়ে নিতে ব্যস্ত সব বাণিজ্যিক মুক্ত পথ;
নতুন সম্ভাবনাময় করিডোর;
আধুনিক সমরাস্ত্র হাতে তেজস্বী বল;
মিসাইল, পারমাণবিক সজ্জিত উদ্ধত
বাবর, হাতফ ঘুরী, অগ্নি, ব্রাক্ষোস শীর-
আর অন্ধ দৌড়ে চলা সাম্রাজ্যবাদী জিকির,
শ্রেফ ভেঙে দিচ্ছি সেই ষোড়শী কন্যার নীড়!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন