
একদিন রাস্তার ধারে ~
কোন কফি হাউসে হাতে হাত...
চোখে চোখ রেখে এই শহর ছেড়ে বহুদূরে...
যেখানে কেউ নেই শত ক্রোশে..
যেখানে ইথারীয় মাধ্যমে ভেসে নেই কোন তরঙ্গ..
নেই কোন উম্মাদ নাগরিক দাবানল...
সেখানে দিবারাত্রি...
তোমার খোঁপার বনেদি গোলাপে...
টকটকে লাল পাপড়ির পেলবতায়
ঘুরঘুরে ভ্রমর হব আমি..
একদিন, একটি সবুজ গ্রামে তোমার হৃদয় মন্দিরে..
পুজোর ফুলে ফুলে সাজানো থালির কর্পূর হব.....আমি....
একদিন, হিজলের মিশমিশে ঘনকালো পাতার ফাঁকেফাঁকে
একটি নীড়ে, ভালবাসার দুটি চড়ুইপাখি হব..
তুমি ও আমি...
তারপর...
দুটি দিগন্তে সূর্য তারা চন্দ্র মেখে
ডানা ঝাপটিয়ে ডাহুকের ডানা হব আমরা...
একদিন ঘাসফড়িঙ পাখায় দুটি নক্ষত্র হবে আলো....
ততদিন ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো,
আমি রাত্রি হব...
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




