প্যারোডি কবিতা -১- কোবতে চোর (নজরুলের 'লিচুচোর' কবিতা অবলম্বনে)
২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীদের ভাব-পুকুরে
কবিদের ধুন-আহারে
সে কি বাস্ করলে চাড়া
বলি থাম্ একটু দাঁড়া।
ভাবের ঐ খুব কাছে না
নজরুলের বাবড়ি আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় এক কোবতে নিয়ে
ভাব গ্যে যেই ধড়েছি
ছোট এক আছাড় মেরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি যে সড়াৎ জোরে!
পড়বি পড় কোবিতে ঘাড়েই,
সে ছিল রম্যের আড়েই।
শালা শালী বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিল খুব ঝাঁকিয়ে ঘুসি
একদম জোরসে ঠুসি!
আমিও বাগিয়ে ফাপড়
দে দুচার চাগিয়ে আসর
লাফিয়ে ডিঙনু যে লাইন,
দেখি এক হ্যাংলা বেহাইন!
আরে ওই পাগলী কোথা?
কোবতে দাঁড়িয়ে হেথা!
দেখে যা ঘুম থেকে ওঠ
বাদুড়ও মারল যে ছোট!
আমি কই কম্ম কাবার
কোবতেই করবে সাবাড়!
'বাবা গো মা গো' বলে
ব্লগের ফোঁকল গলে
ঢুকি গ্যে রম্য ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!
যাব ফের? কান মলি তাই,
কোবতে আর যদি গাই!
তবে মোর নামই মিছা!
বেয়াইনের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা-
শালীর ঐ পিটনিগুলা!
কি বলিস্? ফের কোবতা!
বেয়াইন, তৌবা-নাক খপতা!
উৎসর্গ- অচেনা হৃদি ( নতুন ব্লগার কিন্তু প্রতিভাবান )
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন