ওরা দাঁড়িয়ে আসে বিমর্ষভাবে
উষ্কখুষ্ক চুলে দেউ তুলে
বিলাপ করে কাঁদছে।
ওদের সজীবতা হারিয়েছে,
ওরা এখন শুষ্ক, খসখসে, জীর্ণ-বিদীর্ণ।
ওরা কাঁদছে একাগ্র তালে,
আর্তনাদের করুন সুর বেজে যায় একতানে,
ধ্বনিত হয় বাঁচাও, বাঁচাও।
শুনতে কি পাও?
ওরা টিকে আছে যেকোনভাবে।
শরীরের রং খানি বড্ড ফ্যাকাসে,
ঠিক যেন লাশের মতো,
শুষে নেওয়া হয়েছে লাল, নীল, সব রঙ।
শরীরে জমে যাওয়া ক্লেদের প্রলেপ
গম্ভীর মুখে জানান দেয় অস্তিত্বের ক্ষয়িষ্ণুতা ।
রুক্ষ শ্রীহীন চেহারায় ভাসে মৃত্য’র ছায়া।
ওড়া করুন নয়নে অনুনয় করে বলছে,
বাঁচাও আমাদের, আমরা বাঁচতে চাই।
আমরা শুনে যাই, আমরা দেখে যাই,
আমরা হাসি, আমরা নিষ্ঠুর হই,
ধ্বংস করার উল্লাসে মেতে উঠি,
অতঃপর সাবাড় করি নির্বিচারে ।
আমরা ধ্বংস করি, আমরা গড়ি,
সারি সারি দালান উঁচু কতউঁচু
সামনে, পিছনে, ডানে, বামে সবখানে।
প্রান হরণ করে, সবুজ ধ্বংস করে,
আমরা উল্লাসে মেতে উঠি,
আমরা শহর গড়ি।
আমরা সভ্যতা গড়ি।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





