somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীতি বোধের আপেক্ষিকতা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ এবং না, ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, পাপ এবং পুণ্য, খারাপ এবং ভালো ইত্যাদি যত রকম নীতি বোধ/বিশেষণ রয়েছ এবং এদের দুই প্রান্তের মধ্যবর্তী কোন বিশেষণ যদি থাকে, তবে সব ধারণা সমূহ আপেক্ষিক অর্থাৎ পরম নীতি বলতে কিছুই নেই। ভালো সব সবসময় ভালো না। তেমনই আজকে যা মিথ্যা আগামীতে তা সত্য হতে পারে। যেমন আমরা জানি এবং মানি “মিথ্যা বলা মহাপাপ”। এই বাক্যে মিথ্যা কে পাপ হিসেবে গণ্য করা হয়েছে। প্রচলিত অর্থে পাপ একটি জগৎ। খারাপ কাজ, ক্ষতিকর কাজ এবং শাস্তি যোগ্য কাজ ইত্যাদি এই জগতের বাসিন্দা। যদি উক্ত বাক্যটিকে এভাবে বলি, “মিথ্যা বলা “ক”. এখানে “ক” হচ্ছে খারাপ কাজ/ক্ষতিকর কাজ/শাস্তি যোগ্য কাজ ইত্যাদি। আপাততঃ দৃষ্টিতে এখানে পাপের ধারণা উক্ত তিনটি বিষয়ের নির্ভরশীল। বাক্যটিকে ঘুরিয়ে বলা যায়। যেমনঃ মিথ্যা বলা ক্ষতিকর অথবা খারাপ অথবা শাস্তিযোগ্য।

এবার ক্ষতিকর শব্দে আসি। আমরা জানি যে সমস্ত বিষয় অথবা কাজ অথবা জিনিস আমাদেরকে অসুখী করে, কষ্ট দেয় সে সমস্ত বিষয় সমূহকেই আমরা ক্ষতিকর বলি । কিন্তু বাস্তবে এমন কিছু কি আছে যা শুধুমাত্র ক্ষতি করে? নাই। সুতরাং বলা চলে, পরম ক্ষতিকর বলতে কিছুই নাই। এইভাবে বলা চলে পরম খারাপ বা পরম শাস্তিযোগ্য বলতে কিছুই নাই। সুতরাং পরম পাপ বলতেও কিছুই নাই। অর্থাৎ আপাত দৃষ্টিতে যে কাজগুলো কে পাপ বলি, তা পরম অর্থে পাপ নয়। এবং এই কাজ সমূহে কিছুটা হলেও পুণ্য লুক্কায়িত আছ। অথবা অন্য ভাবে বললে বলি যে পাপ কাজ ক্ষেত্র বিশেষে কিংবা ভিন্ন পরিস্থিতিতে পুণ্য রপে বিবেচিত হবে। অর্থাৎ মিথ্যা বলা মহা পাপ, এটি চলতি কথা অর্থাৎ আপেক্ষিক বিষয়। মিথ্যা বললে শুধুই পাপ হবে এটা যেমন সঠিক নয় অথবা শুধুই পুণ্য হবে এটাও সঠিক নয়। কিছু পরিস্থিতিতে মিথ্যা বললে পাপ বেশি হবে। কিছু পরিস্তিতিতে পুণ্য বেশি হবে। অতএব বলা যায় সময় অর্থাৎ পরিস্থিতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ। অর্থাৎ পরম বলতে কিছুই নাই।

(চলবে ১......)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×