ওরা আজ সেজেছে ভীষণ সাজে
লাল, নীল, গভীর নীল, রং বেরং এর ভাজে
গভীর আমেজে ওরা আজ মজেছে
বৈশাখ এসেছে, ঝড় এসেছে
নববর্ষ এসেছে, ও কি বেঁচেছে?
ওরা তো কাঁদছে
ক্ষুধা মেটাতে পান্তা খুঁজছে।
তোমরা মেতেছ অট্ট হাসিতে
সানকির তলাতে ইলিশ ভাঁজাতে
পরিপূর্ণ পরিতৃপ্তিতে ভূরি ভোজনে
নোংরা খেলায় একি তোমরা মেতেছ?
ওরা ধুঁকছে ক্ষুধার জ্বালায়
ছিন্ন বস্ত্রে ধুঁকে ধুঁকে মরছে
বৈশাখ এসেছে
নববর্ষ এসেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

