তুমি বোঝনি নীরা, কতটা আঁধার নামে প্রতিরাতে
কতটা আঁধার এই বুকে
কতটা মন্থনে প্রতিরাত হয়ে ওঠে ঈশ্বরী
আমি বেদনার নীল হাতে পুষে রাখি মরণপাথর
তুমি প্রাচীন চিত্রের মতো আঁচলে বিছিয়ে রাখো মুঠো মুঠো হাসি
রাতের বুকে জন্ম দাও প্রণয়ের ভোর
অথচ বিক্ষত বুকে আমি টানি যন্ত্রণার হাপর, নিয়তির দীর্ঘশ্বাস!

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


