সংবাদে প্রকাশ বিএনপি নেতা এবং প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী মেজর (অব) হাফিজের বিরুদ্বে ২১,০০০ (একুশ হাজার) কোটি টাকা র্দুনীতির অভিযোগ আনতে যাচ্ছে সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটি। প্রশ্ন জাগা স্বাভাবিক, ব্যক্তিগতভাবে মেজর হাফিজ কত টাকার মালিক! কথিত ২১,০০০ কোটি টাকার একটা সামান্য অংশও যদি এই নেতা নিজ পকেটে পূরে থাকনে তার যে অংক দাড়াবে বাংলাদেশের বেশ ক’টা বানিজ্যিক ব্যাংকের ভলট্ একসাথে করলেও তার ধারণ ক্ষমতা হবে বলে মনে হয়না।
হঠাৎ করে সংসদীয় কমিটিগুলি র্দুনীতির বিরুদ্বে কেন জেহাদে নেমে গেল তার একটা যুৎসই কারণ জানার জন্যে উচুমাপের একজন আওয়ামী নেতার সাথে দেশে কথা বল্লাম। নেতা যা বল্লেন তা শুনে একটু ভ্যবাচেকা খেয়ে গেলাম, আমার ধারণাছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাজনৈতিক দলগুলো এমনটাই বোধহয় মুচলেকা দিয়েছিল, ক্ষমতায় গেলে সংসদীয় কমটিগুলোকে জীবিত করে র্দুনীতি বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
শুরুটা মহিউদ্দিন খান আলমগীরকে দিয়ে, প্রাক্তন এই আমলা র্দুনীতি কমিশনের বিরুদ্বে এমনভাবে কোমড়ে গামছা প্যাচিয়ে নেমে গেলেন যেন এই কমিশনই ছিল দুনীতির গডমাদার। হাসান মাসুদ চৌধূরী সহ কমিশনের বাকি সদস্যদের পারলে গলায় গামছা দিয়ে হাজির করান সংসদীয় কমিটির সামনে! এবার এই জেহাদী বিএনপি নেতা হাফিজের বিরুদ্বে অভিযোগ আনছে এমন একটা অংকের, যার পরিমান হজম করা যে কারও পক্ষে কষ্টকর। আওয়ামী নেতার ভাষ্যানুযায়ী জেহাদ ফেহাদ একেবারেই ফাও কথা, আসলে আওয়ামী হোমরা চোমরা নেতাদের অনেকেই মন্ত্রীত্ব না পেয়ে বেজায় নাখোশ। ম খা আলমগীর এই নাখোশ নেতাদের অন্যতম একজন। সংসদীয় কমিটির ঘাড়ে বন্দুক রেখে এই ধূর্ত আমলা একঢিলে অনেক পাখী শিকার করতে চাইছেন। প্রথমত; বছর ধরে জেলের ভাত খাওয়ার প্রতিশোধ, দ্বিতীয়ত; মন্ত্রীত্ব না পাওয়ার জ্বালা, তৃতীয়ত; নিজের অপরাধগুলি ধামাচাপা দেয়া।
আদালত কতৃক শাস্তি প্রাপ্ত একজন রাষ্ট্রদ্রোহী আমলার র্দুনীতির বিরুদ্বে এ হেন জেহাদী মনোভাব আওয়ামী লীগের জন্যে ব্যকফায়ার করতে বাধ্য। কোন আবস্থাতেই আদালতে মেজর হাফিজের ২১,০০০ কোটি টাকার জালিয়াতি প্রমান সম্ভব হবেনা, অন্যদিকে হাসান মাসুদ গংদের গায়ে হাত দিতে গেলেও প্রয়োজন হবে সংবিধান সংশোধনের। জমির উদ্দিন আর দেলোয়ারের দল বুড়ু আংগুল দেখিয়ে অবজ্ঞায় প্রত্যাখান করেছে সংসদীয় কমিটির তলব। ফাকা মাঠে ঘন ঘন গোলাগুলি করে ম খা আলমগীরের দল ইতিমধ্যে নিজদের নাম ঠুনকো জগন্নাথের তালিকায় তালিকাভূক্ত করে ফেলেছেন। এ ধরনের অতি গর্জনের পাগলা ঘোড়ায় চড়ে আলমাগীর সাহেব মন্ত্রীত্ব ফিরে পাবেন কিনা তা নেত্রী হাসিনাই বলতে পারবেন, কিন্তূ উনি সে পথে এই মিশন একমপ্লিশ করতে চাচ্ছেন তার প্রথম বলি হবে সরকারের র্দুনীতি বিরোধী অভিযান।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



