এ কথা সবারই জানা শফিক রেহমান সাহেব কে এবং সাংবাদিক হিসাবে তিনি কাদের স্বার্থ রক্ষা করে থাকেন। বাংলাদেশের মিডিয়া পচনশীল রাজনীতির জাড়জ সন্তানদের অন্যতম সন্তান। রাজনীতিবিদ্রা কোটি কোটি টাকা বিনিয়োগ করে থাকেন নির্বাচনী বৈতরনী পার হওয়ার মানষে, এবং একবার পার হয়ে কাংখিত বন্দরে পৌছানো গেলে শুরু হয় রাষ্ট্রিয় কোষগারের সাথে প্রনয় লীলা। আজকে বাংলাদেশের তরংগে ভাসছে অগুনিত টিভি এবং রেডিও প্রচার, দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকায় সায়লাব হয়ে গেছে জনপদ। মালিকানার তলা ঘাটতে গেলে বেরিয়ে আসে শফিক রেহমানদের কদাকার, কুৎসিত চেহারা। বিনিয়োগকৃত অর্থ কি খোয়াবী তাবিজের মত চাইলেই পাওয়া যায়? আজকে মইন গংদের বিচারের দাবিতে আকাশ বাতাস প্রকম্পতি হচ্ছে, কিন্তূ কেন? জেনারেলদের পাপাচারের সাথে আমাদের কি পূর্ব পরিচয় নেই? বিএনপি এবং জাতীয় পার্টির জন্ম কি এই যেনারেলদের উর্দির তলায় নয়? জেনারেল জিয়া এবং এরশাদের অপরাধের দাড়িপাল্লায় মইনকে মাপলে পাল্লা কোন দিকে টলবে তা দেখতে শফিক রহমানদের বায়োনিক চশমা পড়তে হবে। এই জেনারেল চীফ মার্শাল ল এডমিন্সট্রেটর হয়ে দেশকে সামরিক শাষনের যাতাকলে বন্দী করেন্নি, ভূয়া হ্যা না ভোটের তেলেসামাতিতে প্রেসিডেন্ট হতে যান্নি, তাহলে তার অপরাধটা কোথায়? গনতন্ত্র হত্যা? যে দেশে এক কাপ চা আর একটা আকিজ বিড়ি দিয়ে গনতন্ত্র এবং এর খেলোয়াড়দের হাটে হাটে সওদা করা যায় সে দেশে গনতন্ত্রের জন্যে মায়াকান্না একেবারেই বেমানান।
বনখেকো ওসমান গনির কথা মনে আছে? এই কোটিপতি সরকারী কর্মচারীর সীমাহীন অপরাধের মূল বেনিফিশিয়ারী ছিলেন আজকের সংসদ উপনেত্রী সাজেদা চৌধুরী এবং তার স্বনাম ধন্য সন্তান। মইন গংরা অভিনেত্রীর আসল চেহারা মেকআপের আড়াল হতে টেনে হিচড়ে জাতির সামনে প্রকাশ করতে সক্ষম হয়েছিল বলেই আজকে চোরাই চক্রের সর্দারনী তত্ত্বাবধায়ক সরকার পদ্বতির বিলোপ চাইছেন। নাজমূল হুদা গং সপরিবারে দেশের আম এবং ছালা দু'টো খেয়ে উদর এত বিশাল বানিয়েছেন আজ ক্ষমতার বাম পাশে বাস করে সে উদর ঠিকমত ভরতে পারছেন্না।
এ সব লুটেরার দল মইন গংদের বিচার চাইবে তাতে অবাক হওয়ার কিছু দেখিনা। রাজনীতিবিদ্দের প্রথমে নিশ্চিত করতে হবে ক্ষমতা দখলের লড়াই যেন চর দখলের লড়াইয়ে রুপ না নেয়, লগি বৈঠা যেন রাজনীতির ভাষা না হয়। উর্দিপরা জেনারেলদের ক্ষমতার খায়েশ এভাবেই সমাহিত করা যাবে। রাষ্ট্রের পকেট কেটে সাধূ সাজা অন্যায়, অপরাধ এবং বেআইনী
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


