somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের কল বাতাসে নড়ে

১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেনারা এলেন। প্রায় সবার মুখে সফেদ দাড়ি, মধ্যকপালে গোল কাল দাগ, পরনে ধবধবে পাঞ্জাবী এবং মাথায় টুপি। স্থানীয় মসজিদ কমিটির সদস্য, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা দাবি/আবদার নিয়ে এসেছেন, আমাদের শিল্প-প্রতিষ্ঠান ঘন্টা দুই'এর জন্যে বন্ধ রেখে শ্রমিকদের ছুটি দিতে হবে। পারস্য দেশ হতে একজন বিশেষ বুজুর্গ ব্যক্তি এসেছেন, স্থানীয় মসজিদে বয়ান হবে, মূল্যবান বয়ান। উৎপাদন প্রসেস বন্ধ করে একে চালু করতে ৫ হাজার টাকা লোকসান গুনতে হয়, বুজির্গানদের কথা শেষ হওয়ার আগেই জানিয়ে দিলাম তা হবার নয়। প্রথমে অনুরোধ, তারপর হাদিস বয়ান, পরজগতের ভয় ...কোন কিছু কাজ না হতে রাগে ক্ষোভে ফেটে পরলেন মুরুব্বীর দল। আমাকেও ঠেলে দিলেন ধৈর্য্যের চরম সীমায়।

দলের একজন শামশুল ইসলাম, স্থানীয় বিদ্যুৎ অফিসের বড় ইঞ্জনীয়ার। উনাকেই প্রথম ধরলামঃ
"জনাব ইসলাম সাহেব, ৩ দিন আগে আপনি আমাদের কারখানায় বিদ্যুতের মিটার উলটো ঘুরিয়ে ২৩ হাজার টাকা নিয়ে গেছেন, আপনার মুখে ধর্মীয় দাওয়াত শোভা পায়না।

অন্য আরেক জন ইদ্রিস হাজি, স্থানীয় বিএনপির বড় মাপের নেতা। "ইদ্রিস সাহেব, গেল মাসে আপনার কারখানায় একজন শ্রমিককে নিজ হাতে পিটিয়ে মেরেছেন চুরির অভিযোগে, গত ১০ বছরে কোটি কোটি টাকার গ্যাস এবং বিদ্যুত চুরি করেছেন, গুদারার মাঝি হতে শিল্পপতি বনেছেন অন্যের সম্পদ লুটে নিয়ে। আপনাদের বয়ান শুনতে আমাদের খেটে খাওয়া শ্রমিকদের পাঠালে যে গুনাহ হবে তার ভাগিদার আমাকেও হতে হবে"।

সাথে ছিল স্থানীয় ওয়ার্ড কমিশনার বাচ্চু, যুবদলের মার্কামারা খুনী। গ্যাস অফিসের লাইনম্যান ন্যাংড়া মাহবুব, যার বেসিক বেতন ছিল ২৫০০ টাকা আর তার ব্যক্তিগত সম্পদের পরিমান ১৩ কোটি টাকা। স্থানীয় মসজিদের ইমাম সাহেব, যার নামে কাজের বুয়া বলৎকারের অভিযোগ রয়েছে গোটা তিনেক। হাটে হাড়ি ভাংগতেই সবার চোখে মুখে অন্ধকার নেমে এল।

রাতের আধারে চুরি, অন্যের সম্পদ লুন্ঠন, অন্যায় আর অবৈধ পথে আয়ের অর্থে অলিগলিতে মসজিদ মাদ্রাসা গড়ে তোলা আমাদের সমাজে একটি গ্রহনযোগ্য সাংস্কৃতিতে পরিনত হয়েছে, যার ছত্রছায়ায় সমাজের অপরাধীচক্র নিজদের কালো কুৎসিত চেহারা ঢাকার চেষ্টা করে থাকে।

আমাদের সংবিধানে 'বিস্‌মিল্লাহ্‌' শব্দটির সংযোজন এ সাংস্কৃতিরই ধারক বাহক।
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×