somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধ হউক এ তামাশা...

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলেই এ এক করুন তামাশা, সভ্য বিশ্বে বিরল আর অসভ্য দুনিয়াতে খুজতে দরকার হবে কেরোসিনের। কিন্তূ বাংলাদেশে এ তামাশা জোৎস্নার মত আলো ছড়াচ্ছে, কাঠ ফাটা রৌদ্রের মত ধৌত করছে টেকনাফ হতে তেতুলিয়া। ১৯৭১ সাল কি শত বছর আগের কোন এক সাল যা আমাদের সৃত্মিতে ঝাপসা হয়ে যাবে? একি সেই মোঘল বাদশাহী আমলের কোন তোঘলকী উপাখ্যান যা ইতিহাসের জীর্ন পাতা ঘেটে উদ্বার করতে হবে?

চোখ বুজলে এখনো সেলুলয়েডের ফিতায় ভাসবে আগুন ঝড়ানো সেই মাস গুলোর সৃত্মি, মার্চ, এপ্রিল ... ডিসেম্বর। ঢাকাবাসী পালাচ্ছে শহর ছেড়ে, মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত, এক কাপড়ে ঘর ছাড়ছে। পাশাপাশি গ্রামে-গঞ্জে ছড়িয়ে পরছে প্রতিশোধের বন্‌হিশিখা। দ্বিজাতি তত্ত্বের হায়েনার দল দলিত মথিত করছে আমাদের জনপদ। তারা এগুচ্ছে আর বাংগালী জাতি পিছু হটছে।

ত্যানা পেচানো মোচ, পরনে খাকি পোশাক আর মুখে উর্দু, পাঞ্জাবী, পশতু ভাষার মত বাহারী ভাষার উৎসবে বাংলার মাটিকে ওরা বানিয়ে ছিল সূরা আর সাকির আসর। পথে ঘাটে মানুষের লুংগি উঠিয়ে মুসলমানিত্ব পরখের নামে এ দেশের হাজার বছরের ঐতিয্য বেড়ে উঠা মান-সন্মানকে ভূলুণ্ঠিত করেছিল হাসি ঠাট্টার ছলে। এগুলো কি শুধুই কালো ইতিহাসের কালো অধ্যায়? অনেকের কাছে হতে পারে, কিন্তূ বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারে এ গুলো দুঃসহ ব্যর্থতা, সীমাহীন অক্ষমতা আর পরাজয়ের নির্মম কাহিনী। জাতির অস্থিত্ব যখন বিদেশী হায়েনার ভয়াল থাবায় ছিন্নভিন্ন ঠিক তখনই ওরা গর্ত হতে বেরিয়ে আসে। বুকে লড়কে লেংগা পাকিস্তান আর মুখে ইসলাম রক্ষার নহবত বাজিয়ে ওরা হাত মেলায় বর্গীদের সাথে। গোলাম আজম, নিজামী, আমিনী, আর সাকা ফকা চৌধুরীর দল এ জাতির ভাগ্য নির্ধারণী পরীক্ষায় হাতে বন্দুক নিয়ে ঝাপিয়ে পরে তাদের প্রিয় পাকিস্থান রক্ষায়। লাখ মানুষের রক্তে অবগাহন করে ওরা প্রতিদান দেয় নিজ প্রভূদের। রাজাকার, আলবদর আর আলশামসের মত পৈচাশিক শক্তির উদ্ভব ঘটিয়ে জাতিকে জিম্মি করে রাখে ভয়, সন্ত্রাষ আর হুমকির কাছে। এ গুলো কি শুধুই কথার পিঠে কথা, শুধুই রাজনৈতিক দলাদলির হাতিয়ার? হতে পারে অনেকের কাছে, কিন্তূ বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে এ গুলো পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, সন্তান আর স্বজন হারানোর হূদয় বিদায়ক ঘটনার ঐতিহাসিক দলিল।

রাজনীতি নিয়ে দলাদলি হতে পারে, জাতিয়তাবাদ পছন্দের নামে লুটপাটকেও মেনে নেয়া যায়, কিন্তূ একদল খুনী জল্লাদের প্রাপ্য শাস্তি নিয়ে বিতর্ক জাতি হিসাবে আমাদের দৈনতারই বহিপ্রকাশ, এবং তা মেনে নেয়া হবে পশু শক্তির কাছে শৃঙ্খলিত হওয়া। এদেশের মুক্ত বাতাসে নিশ্বাষ নেয়ার যোগ্যতা এবং অধিকার গোলাম আর চৌধুরীর দল অনেক আগেই হারিয়েছে, এদের স্থান সংসদ অথবা ক্যবিনেটে হতে পারেনা । একজন যুদ্বাপরাধীর অন্যকোন পরিচয় থাকতে পারেনা, সে রাষ্ট্রদ্রোহী, খুনী, ধর্ষক এবং ফাসিই হতে পারে তার একমাত্র চাওয়া পাওয়া।

জাতি হিসাবে আমাদের ব্যর্থতার তালিকা দিন দিন দীর্ঘায়িত হচ্ছে, রাজনৈতিক বৈরীতার যাতাকলে আমাদের অস্তিত্বই আজ হুমকির সন্মুখিন। অনিশ্চয়তার এই ফাক ফোকর গলে বেড়ে উঠছে ’৭১এর হায়েনাদের পরবর্তী বংশধর, এদের বিষাক্ত দাঁত দিন বড় হতে বড় হচ্ছে এবং অপেক্ষায় আছে মোক্ষম সময়ের। আমরা কি প্রস্তূত আরও একটা ’৭১এর জন্যে?

গোলাম আজম আর নিজামী মানেই জামাতে ইসলামী নয়, গণতান্ত্রিক সমাজে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ব করারও কোন অবকাশ নেই। কিন্তূ এই অধিকার চর্চার নামে খুনী আর ধর্ষকেরা রাজনীতির নামে গাড়িতে পতাকা উড়িয়ে আমাদের রক্তাক্ত ইতিহাসের সাথে ঠাট্টা করবে তা মেনে নেয়া যায়না।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×