somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার মানি কিন্তু তালগাছ আমার। ...আরেক টার্মে ক্ষমতা চান আমাদের প্রধানমন্ত্রী।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রধানমন্ত্রী আরও এক টার্মের জন্যে ক্ষমতা চাইছেন। চাইতেই পারেন। গণতান্ত্রিক রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্খা অথবা কামনা বাসনা কোনটাই অবৈধ নয়, বরং গণতন্ত্রেরই অংশ। কিছুদিন আগে একই আবদেন নিয়ে জনগণের সামনে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিদ্বন্দ্বি মিট রমণি। নিজেদের অতীত ও বর্তমানকে তুলে ধরে জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন সুবিবেচনার জন্য। জনগণ কথা রেখেছে এবং বিবেচনার মাধ্যমে রায় দিয়েছে আগামী টার্মে বারাক ওবামাকে হোয়াইট হাউসে ধরে রাখার।

জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষন এবং পুন:নির্বাচনের আবেদন সাদা-কালো চশমায় দেখলে গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশের অগ্রযাত্রারই পরিচয় বহন করে। প্রধানমন্ত্রী সমাজের সর্বক্ষেত্রে সাফল্য দাবি করছেন এবং পাশাপাশি তুলে ধরছেন ক্ষমতাসীন দল হিসাবে বর্তমান বিরোধী দলের ব্যর্থতার ফিরিস্তি। সন্দেহ নেই দেশ হিসাবে বাংলাদেশ এগুচ্ছে। মানব সম্পদ ও পোষাক শিল্প সহ অর্থনীতির বেশকিছু খাত চোখে পড়ার মত উন্নতি করছে। আমরা যারা বাংলাদেশকে কাছ হতে জানি তাদের মনে প্রশ্ন উঠবে প্রধানমন্ত্রী অবলীলাক্রমে যেসব সাফল্যের দাবি করে গেলেন তাতে সরকারের অবদান কতটুকু? রাজনীতিবিদ ও আমলাতন্ত্র সহ সরকারের বিশাল বাহিনী আদৌ কি কোন ভূমিকা রাখছে অর্থনৈতিক সাফল্যে? বেচে থাকার তাগিদেই মানুষকে খুঁজতে হচ্ছে তার পথ। এ পথ একজন বাংলাদেশিকে নিয়ে যাচ্ছে হিমালয়ের শৃঙ্গ হতে আফ্রিকার দস্যু কবলিত ভয়াবহ জনপদে। কোন প্রাকৃতিক সম্পদ ছাড়াই দেশের পোষাক শিল্প জয় করছে একটার পর একটা চূড়া। এখানে সরকার ভূমিকা বলতে এক ব্যুরোক্রেসি ছাড়া অন্যকিছুর অস্তিত্ব নেই। বরং অগ্রসরমান বেসরকারী খাতকে দুর্নীতির আষ্টেপৃষ্টে বেধে সরকার নামক শ্বেতহস্তী খুবলে খাবলে খাচ্ছে এর অঙ্গ প্রত্যঙ্গ। উল্লেখ করার মত দেশের যা উন্নতি তার সাফল্য দাবি করার অধিকার রাখেনা এদেশের রাজনৈতিক সরকার, হোক না হাসিনা অথবা খালেদা জিয়ার। বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো অতীতের যে কোন সরকারের তুলনায় অধিকতর লুণ্ঠিত হয়েছে। এক সোনালী ব্যাংক হতেই খসে গেছে হাজার হাজার কোটি টাকা। দেশের আইনশৃংখলা পরিস্থিতি ছাত্রলীগ নামক ভয়াল এক সন্ত্রাসী বাহিনীর হাতে দলিত মথিত হচ্ছে অনেকটা সুনামী ধাঁচে। রাজনীতিবিদদের লুণ্ঠনের মাত্রা ক্ষুধার্ত হায়েনাদের দৌঁড়কেও হার মানাচ্ছে। মানুষ খুন হচ্ছে পাখির মত। দেশের অর্থনীতিকে শেয়ার বাজার ও কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্টের মাধ্যমে কতটা ধর্ষণ করা হয়েছে তার প্রমাণ দফায় দফায় জ্বালানী তেলের দাম বৃদ্ধি। সরকারী বাসভবনের কমফোর্ট জোনে বাস করলে এসব খবর বাংলাদেশের সরকার প্রধানদের কানে পৌছায় না। বায়বীয় সাফল্যের স্তুতি দিয়ে সাজানো থাকে প্রধানমন্ত্রীদের দরবারশালা। এমন দরবারশালার প্রধান হয়ে বিশাল সাফল্যের দাবি করাটা এক ধরনের সংস্কৃতি হয়ে গেছে আমাদের রাজনীতিতে। শেখ মুজিব, জেনারেল জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার দল একই পথে হেটে গেছে। তাই শেখ হাসিনার এ যাত্রা কাউকে আবাক করবে বলে মনে হয়না।

তারেক-মামুন গংদের দুর্নীতি নিয়ে ব্লগ দুনিয়ায় তোলপাড় তুলেছিলাম এক সময়ে। এ চক্রের পতন কাছ হতে উপভোগ করার জন্যে নির্বাচন দেখতে দেশে পর্যন্ত ছুটে গিয়েছিলাম। উত্তেজনায় রাতভর ঘুরে বেড়িয়েছি গ্রামে গঞ্জে। দাবি ছিল একটাই, বিদায় চাই তাদের। এবং শেষপর্যন্ত জনগণের রায়েই তারা বিতারিত হয়েছিল।

শেখ হাসিনার মত খালেদা জিয়াও জনগণের ভোটে ক্ষমতায় এসেছিলেন। অনেকটা আলীবাবা চল্লিশ চোরের কায়দায় দেশ লুণ্ঠনের পর হয়ত বুঝতে পেরেছিলেন সোজা আঙ্গুলে ঘি খাওয়ার দিন শেষ। আঙ্গুল বাঁকা করে ক্ষমতা ধরে রাখার কৃষ্ণলীলা শেষে ফিরে গেছেন যেখানে যাওয়ার। শেখ হাসিনা কি সে পথেই হাঁটছেন না? আগের সরকারের সাথে তাদের মৌলিক পার্থক্যটা কোথায়? বরং দুর্নীতি ও লুটপাটের দাঁড়িপাল্লাটা অনেকটাই ভারী হয়ে ঝুলে গেছে তাদের দিকে। প্রধানমন্ত্রীর নিজ পরিবারে লুটপাটের যে ভয়াবহ চিত্র বাজারে ঘুরে বেড়াচ্ছে তার কিছুটা যদি সত্য হয় ধরে নিতে হবে তারেক-ককো গংদের লুটপাট ছিল শ্রেফ ছিঁচকে চুরি।

আরেক টার্মে ক্ষমতা দেয়ার জন্যে আবদার করছেন প্রধানমন্ত্রী । শুনতে ভাল শোনায়। মায়া মায়া ভাব চলে আসে। কিন্তু এই আবদারের আড়ালে ক্ষমতা কুক্ষিগত করার যে মহাপরিকল্পনা বিগত চার বছর ধরে করে গেছেন তার নমুনা কিছুটা হলেও জাতি দেখেছে। বিবেচনার স্বাধীনতা থাকলে জাতির রায় এ যাত্রায় শেখ হাসিনার পক্ষে যে যাচ্ছেনা তা অনেকটাই নিশ্চিত। জাতির উদ্দেশ্যে ভাষন দিয়ে সাফল্যের যে ললিত বানী শুনিয়ে গেলেন তার জবাবে কঠিন কিছু মন্তুব্য করলে খুব একটা অন্যায় হবে বলে মনে হয়না। মন্তুব্য একটাই, অনেক হয়েছে জনাবা প্রধানমন্ত্রী, এবার আপনাদের যাবার পালা। ১/১১’র সহযোগীতায় দেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছিল নেত্রী শেখ হাসিনার যোগ্যতার কারণে নয়, বরং এ ছিল জিয়া পরিবারের সীমাহীন দুর্নীতি বিরুদ্ধে সম্মিলিত রায়। একই কারণে এ দেশের মানুষ আবারও ভোট দেবে এবং সাময়িক হলেও ক্ষমতার দরবারশালা হতে আপনাদের তাড়াবে।
http://www.amibangladeshi.org/blog/01-12-2013/1353.html
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×