somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরব ডায়েরী -২

২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব লেখার পর আমার স্ত্রী বলল- সবার কথাইতো বলেছ, আমার ব্যাপারে তো কিছু লিখলে না?
আসলে ওর কথা অনেক আসবে বলেই প্রথম পর্বে কিছু লিখিনি। কিন্তু এ পর্বেও যদি কিছু না লিখি, তবে খবর আছে !!!

শাকিলা নূর- ও কিং খালিদ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছে প্রায় ২ বছর হলো। আগে মুভি তেমন একটা দেখত না, এখানে আমার পাল্লায় পড়ে সে এখন আমার মুভি পার্টনার। বলে রাখা ভালো, আমি সামুতে প্রতিটি মুভি রিভিউ পড়ি এবং ভালো মুভিগুলো ডাউনলোল্ড করে ফেলি। দারুণ ইন্টানেট স্পিড এ কাজটি সহজ করে দিয়েছে।

এখানে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল ৮টা-দুপুর ২টা। আমি যখন প্রথম আসলাম, একটা বিষয় আবিষ্কার করলাম। মাঝে মধ্যে আড্ডা আর বাহিরে ঘুরতে যাওয়া ছাড়া- কারো কিছু করার নাই। ফলে লাঞ্চ করে সবাই ২/৩ ঘন্টা’র একটা লম্বা ঘুম দেয়। আমি শাকিলা’র সাথে আলাপ করলাম- এভাবে অন্তত আমাদের চলতে পারেনা। শরীর খারাপ হয়ে যাবে, মোটা হয়ে যাব। আবার শুধু শুধু বসে থাকাও যায় না, ঘুম পায়। তাই এ সময়টাই হচ্ছে মুভি দেখার জন্য আদর্শ।একে একে কত ভালো মুভি যে দেখা হয়ে গেল!! শাকিলাকে প্রায়ই বলি, আমার জন্যই সে
চমৎকার চমৎকার মুভি দেখার স্বাদটুকু পাচ্ছে ...

আমরা না ঘুমিয়ে মুভি দেখি, আমাদের টিমের সবারই জানা হয়ে গেল। আমিও সবাইকে মুভি দেখার জন্য উৎসাহিত করতে থাকলাম। সম্পূর্ণ সফল না হলেও কিছুটাতো হয়েছি। শাহনাজ ও মিলন এসে মুভি নিয়ে গেল...

একদিন সকালে ... আদিল ভাই ফোন দিলেন, আমাদের রুমে আসতে চান। পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে এসেছেন, মুভি নেবেন।অনেকগুলো মুভি দিয়ে দিলাম। বিকেলেই শম্পা ভাবীর ফোন- এই আপনারা দু’জন আমাদের রুমে আসেন তো। দৌড়ে গেলাম। আমি অবাকিত এবং বিষ্মিত !!! আদিল ভাই প্রজেক্ট্রর কিনে এনেছেন, বিশাল পর্দায় মুভি দেখা হবে। ক্যাম্পাসে আদিল ভাইকে প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়- তাই চিন্তা করে দেখলেন নিজের একটা থাকলে মন্দ হয় না, প্রেজেন্টেশন হবে মুভিও দেখা যাবে।

সবাইকে ডাকা হলো। শম্পা ভাবী পপকর্নের ব্যবস্থা করেছেন। সিনেমাহলের মতো পরিবেশে, আলো আধারিতে, দেখলাম King Solomon’s Mines …

আগেই বলেছি বৃহঃবার ও শুক্রবার আমাদের ছুটি থাকে। সিদ্ধান্ত হলো প্রতি বুধবার বিকেল ৪ টায় সবাই মিলে বড় পর্দায় মুভি দেখব...
অপেক্ষায় আছি আগামী বুধবারের ... Lost Voyage দেখা হবে ...
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×