somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরবের বেদুঈন, সুক তালাতা এবং হেরিটেজ মিউজিয়াম-২ (আরব ডায়েরি-৮৭)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১ম পর্ব

এক মঙ্গলবারে উসামা ফোন দিল। সে সুক তালাতা যাবে, আমি যাব কিনা? না করার প্রশ্নই আসেনা। উসামা’র গাড়ীতে ফারুক স্যারও ছিলেন। উসামা রাফসানের জন্য বাচ্চা বদু মুরগী কিনবে। রাফসানের ১ বছর হতে চলল, বদু মুরগী খাইয়ে তাকে শক্ত সামর্থ বানাতে হবে। বাজার অনেক জমজমাট। স্যার ও উসামা কয়েকটি মুরগী কিনল। আমি কিছুই কিনলাম না, বাসায় যথেষ্ট মজুদ আছে। শুধু বাজার ঘুরে দেখার জন্য এসেছিলাম।
ফেরার পথে হঠাৎই থমকে দাঁড়াতে হলো। এক সৌদি খাচায় ভরে বিশাল এক সজারু নিয়ে এসেছে। সজারুর কাটাগুলো ভয়ংকরভাবে খাড়া হয়ে ছিল। আমাদের উৎসুক চোখ দেখেই সৌদি আমোদিত কন্ঠে ডাকতে লাগল-
“মিয়া মিয়া, সেম সেম দিজাজ” ( এটা দারূণ, একদম মুরগীর মতো)। আমরা ভেবে পেলাম না- সজারু খাওয়াও কি হালাল নাকি?

গাড়ী নিয়ে বেরোবার পথে প্রচন্ড ভীড়। উসামা তাই এক নতুন পথে গাড়ী চালাল। কিছুদূর যেতেই এক প্রশস্ত জায়গায় “সিভিলাইজেশন মিউজিয়াম” চোখে পড়ল। এখানে একটা মিউজিয়াম আছে জানতাম, কিন্তু মূল রাস্তা থেকে তা সবসময়ই বন্ধ মনে হয়েছে। ভেতর দিক দিয়ে আরেকটি রাস্তা থাকবে ভাবিনি। আমি উসামাকে গাড়ী থামাতে বললাম। এসেছি যখন একটু দেখেই যাই। মাগরিবের নামাজের সময় প্রায় হয়ে এসেছে, মিনিট দশেকের মতো পাওয়া যাবে। ভেতরে ঢুকতেই ট্রাউজার/টি শার্ট পরিহিত এক সৌদি আমাদেরকে স্বাগত জানাল। সে চমৎকার ইরেজি বলে। আলাপ পরিচয়ে জানা গেল- তার নাম হামুদ আলগামধি। ১২ বছর ধরে তিল তিল করে ব্যক্তিগত এই জাদুঘরটি সে তৈরি করেছে। এখন পর্যন্ত তার ১০/১২ লাখ রিয়াল খরচ হয়েছে । প্রবেশ পথেই পুরনো হাতে লেখা একটি কোরআন শরীফ রাখা আছে। ১০ হাজার রিয়ালে কেনা এই কোরআনের দাম ৫০ হাজার রিয়াল পর্যন্ত উঠেছে।





সময় ছিল না, তাই এক নজর চোখ বোলালাম। গ্রিক ও মোঘলদের অনেক জিনিসই চোখে পড়ল। ছোট্ট ছিমছাম জাদুঘরটিতে সারাটি দিন কাটিয়ে দেয়া যাবে। একপাশে দেখলাম বিভিন্ন দেশের নোট ও মুদ্রা সাজিয়ে রাখা। বাংলাদেশের কোন নোট দেখলাম না অথচ পাকিস্তানি জিন্নাহ’র নোট ঠিকই শোভা পাচ্ছে। কোথায় যেন পড়েছিলাম বাংলাদেশের ২ টাকার পুরানো নোটটি সবচেয়ে সুন্দর নোট হিসাবে বিবেচিত হয়েছিল। ভাবলাম বাংলাদেশের ২ টাকার নোটটিতো এখানে জায়গা নিতে পারে।



হামুদকে বললাম – অল্প সময়ে আমি সবকিছু দেখতে পারব না। তোমার মিউজিয়াম ভালোভাবে দেখতে হলে আরো সময়ের দরকার। আমি একদিন বিকালে চলে আসব। সাথে আমার ওয়াইফ ও আরো কয়েকটি ফ্যামিলি থাকতে পারে।

হামুদ আনন্দচিত্তে বলল – কোন সমস্যা নেই। তুমি যে কোনদিন আসরের পরে চলে আস। তবে আসার আগে একটা ফোন দিয়ে এস।

মনে মনে একটা ২ টাকার নোট খোঁজার প্রতিজ্ঞা নিয়ে মিউজিয়াম হতে বের হয়ে এলাম।

(চলবে)

৩য় পর্ব
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×