somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবদূতের বিবাহ নামা ----- ২

২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই .. এই .. উঠ.. উঠ ..

উফ্‌ ! শান্তিতে একটু ঘুমাতেও দিবে না ? কি ব্যাপার ! এত সকালে উঠে কি করবো ?

বউ বললো, আজকে না আমাদের "বুকিত তিঙ্গি" যাওয়ার কথা ?

আমি বললাম, যাবো ঠিক আছে ... কিন্তু এত সকালে উঠতে হবে কেন ? আর তুমি আগে উঠ, মুখ হাত ধুয়ে সাজতে বস। তোমার সাজতে সাজতে আমার গোসল, নাস্তা ও রেডি হওয়া সব হয়ে যাবে।

বউ বললো, আমি একদম রেডি এখন শুধু মাত্র মুখ আর চোখের মেকাপ নিবো।

আচ্ছা ঠিক আছে, উঠছি আর পাঁচ মিনিট....... বলে আমি একটা গড়ান দিয়ে অন্যদিকে মুখ করে আরও একচোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে থাকি।

জীবনে যা করেনি বউ হঠাৎ তাই করে বসলো...... আমার উপর ঝাঁপিয়ে পড়ে শরীরের সবখানে চিঁমটি শুরু করলো ..... সেই কি বিকট চিঁমটি একেকটা !!! বৃদ্ধাআঙ্গুল আর শাহাদাত আঙ্গুলে নোখ এক করে শরীরের চামড়া আলতো করে ধরে ক্লক ওয়াইজ একটু ঘুরিয়ে দিলেই হলো ..... যত কম চামড়া তত বেশি ব্যাথা :( ..... আর এ্যান্টিক্লক ওয়াইজ ঘুরালে ব্যাথা মাত্রা বৃদ্ধি পায় :( ......

চরম বিরক্তি নিয়ে রাগে গজ গজ করতে করতে আমি ওয়াসরুমে ঢুকলাম। আর বউ বসে গেল বিউটিবক্স নিয়ে ....

দাঁত মেজে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হয়ে দেখি তখনও গালে কি যেন লাগাচ্ছে। আমি গামছা নিয়ে আবার ওয়াসরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য । অনেক সময় নিয়ে খুব আয়েস করে গোসল করে বের হয়ে দেখি গালের সাজ শেষ এখন চোখ নিয়ে বসেছে :|

আমি বললাম, নাস্তা করবে না ?

সে বললো, তোমার ক্ষুধা লাগলে খেয়ে নাও আমি একটু পরে আসছি।

কি আর করা !! আমি দুইটা ডিম পোস্‌ করে টেবিলে রেখে কিছুক্ষণ বসে রইলাম । শেষ বিরক্ত হয়ে আবার বেড়রুমে গিয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে ?

খুব আহ্লাল করে বউ উত্তর দিলো, এক চোখের মেকাপ শেষ আর এক চোখ বাকি ।

ততক্ষণে আমি বিরক্তির চরমে !! আমি এবার চেপে ধরলাম, জিজ্ঞেস করলাম, কি এত লাগাচ্ছো ? এতক্ষণ লাগে সাজতে ? আচ্ছা বলতো কি কি লাগাচ্ছ ?

আমার প্রশ্ন শুনে মনে হলো সে খুব খুশি হয়েছে .... খুব আয়েস করে তার সাজসজ্জার হাতিয়ার গুলোর বর্নণা দিতে লাগলো। এইটা হলো "মাসকারা" , চোখের এইখানে লাগায় ...... এইটা "আই লাইনার" .... এইটা "আই স্যাডো" এইটা উমুক .... এইটা তুমুক :| .....

একটা বক্সের মধ্যে বিভিন্ন রঙের গুড়াগুড়া কি যেন ছিলো, আমি ঐটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, "এইটা কি" ?

ও এইটা ? এইটা উমুক .... চোখের পাতির উপর লাগায় ।

আমি বললাম , শুধু চোখের পাতির উপরেই এতগুলো রঙ :| ???

আমার হতভম্ভ মুখের দিকে তাকিয়ে সে হেসে দিয়ে বললো, "মাল্টি কালারের জামার সাথে ম্যাচ করে চোখের পাতির উপর মাল্টি কালার স্যাড দিতে হবে, না !!!! "

আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, "সৃষ্টিকর্তার কি অসীম দয়া , উনি তোমাদের গালের মাঝখানে 'পোখ' নামের অন্য কোন অঙ্গ দেন নাই ..... দিলে না জানি কি হতো , তবে এইটা নিশ্চিৎ আমাদের আজকে আর "বুকিত তিঙ্গি" যাওয়া হতো না "

---------------------------------------------------------------------------
দেবদূতের বিবাহ নামা ----- ১
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫১
৪২টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×