somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তির দেবদূতের সায়েন্স ফিকশন উপন্যাস - "আর্কোইরিচ কসমস"

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কুহক কমিক্স এন্ড পাবলিকেশন থেকে এক মাস আগে প্রকাশিত হলো আমার মৌলিক সায়েন্স ফিকশন উপন্যাস, "আর্কোইরিচ কসমস"। এখন 'রকমারি', 'ইবই ঘর', 'ধী বইঘর' সহ প্রায় সবগুলো অনলাইন বুকশপ থেকেই বইটি পাওয়ার যাচ্ছে। বইয়ের ভূমিকার অংশটুকু এখানে তুলে ধরলাম। আশা করি যার সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন তাদের ভালো লাগবে।

লেখকের কথা
আর্কোইরিচ কসমস’ উপন্যাসটি ‘কুহক কমিক্স এন্ড পাবলিকেশন’ হতে অতিশীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এই সায়েন্স ফিকশনটি আমার পঞ্চম বই হলেও এটি আমার লেখা প্রথম উপন্যাস। প্রথম সায়েন্স ফিকশন উপন্যাস ‘প্রজেক্ট প্রজেক্টাইল’ প্রকাশের আরও বছর তিনেক আগে, ২০১৬ সালের দিকে এই উপন্যাসটি লিখেছিলাম। তখন গল্পের মূল থিম ছিলো; আমরা, মানুষেরা কণ্ঠের সাহায্যে শব্দ তরঙ্গ তৈরি করে ভাষার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। কিন্তু যদি কোনও বিশ্বে কোনও প্রাণীর বিবর্তন এমনভাবে হয় যে, তারা চিত্রের মাধ্যমে যোগাযোগ করে। সেক্ষেত্রে কণ্ঠের চেয়ে চোখ হয়ে উঠবে ভাব আদান-প্রদানের প্রধান মাধ্যম।

ফুরফুরে মেজাজে এটিকে ব্লগে প্রকাশের জন্যে পর্বে ভাগ করে গুছাচ্ছি; তখনই মাথায় যেনও আকাশ ভেঙে পড়ে। ঐ বছরেই হলিউডের একটি মুভি ‘Arrival’ বের হয়। মুভিটিতে ভিনগ্রহীদের সাথে মানুষের কালো রঙের এক ধরণের প্যাটার্নের মাধ্যমে যোগাযোগ দেখানো হয়। মুভিটি দেখা শেষ করেই বজ্রাহতের মতো বসেছিলাম কিছুক্ষণ! তারপর গল্পটিকে আর প্রকাশ না করে হার্ডডিস্কের এককোণে ফেলে রেখেছিলাম প্রায় পাঁচ বছর। অতঃপর কুহক থেকে যখন সায়েন্স ফিকশন প্রকাশের আগ্রহ প্রকাশ করা হলো, তখন এই লেখাটির কথা মনে পড়ে। তারপর এডিট করে বেশকিছু অংশ বদলে ফেলি; মূল থিম আমূল পালটে ভিন্ন একটা রূপ দেই।

ছয় বছর আগের লেখা এই ‘আর্কোইরিচ কসমস’; বিজ্ঞানের নানান বিষয়ে ধারণার জন্যে তখন অনেকের সাহায্য নিয়েছিলাম। অনেক রেফারেন্স ঘেঁটেছিলাম যেগুলোর কথা এখন আর মনে নেই। তবুও যাদের কথা ও যেসকল রেফারেন্সের কথা মনে আছে সেগুলো যুক্ত করে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।

উইকিপিডিয়া, Quanta Magazine, Schizophrenia.com, Sabine Hossen – এর ইউটিউব চ্যানেল, - এই উৎসগুলো না থাকলে এতো সহজে আর সায়েন্স ফিকশন উপন্যাস লিখা হয়ে উঠতো না। গল্পটির বেটা রিডার ছিলেন সুলেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পী ভাই। উনার সুচিন্তিত মতামত গল্পটির সমৃদ্ধিতে অনেক অবদান রেখেছে।

অবশেষে পাঠকবৃন্দের প্রতি রইল অনেক শুভেচ্ছা। গল্পের ভেতর যেকোনও ধরণের অসামঞ্জস্য, তথ্যগত ভ্রান্তি নজরে আসলে নির্দ্বিধায় জানাবেন। আশা করি সকলে কল্পবিজ্ঞানের পুরো সাদ এই গল্পে আস্বাদন করতে পারবেন। সকলকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×