somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন Vs আমার বউ, গিন্নী বলে কেষ্ট বেটা চোর!!! (১৫+)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি সময়ের ছেলেমেয়ে আর আমাদের সময়ের মধ্যে পার্থক্য একটাই- তারা অনেক বেশি আপডেটেড আর আমরা একটু বেশি ব্যাকডেটেড।
আমাদের সময়ের মেয়েরা একটু বেশি চৌকস। যেমন: কোন মেয়ের বয়ফ্রেন্ড অথবা তার স্বামী অন্য কোন মেয়ের সাথে বন্ধুত্ব থাকলে বা কথা বললে অথবা সহজ বাংলায় টাংকি মারলে পুরা তেলে-বেগুনে জ্বলে ওঠে। কিন্তু এখনকার কোন মেয়ের বয়ফ্রেন্ড বা তার স্বামীর অন্য কোন মেয়ের সাথে বন্ধুত্ব করলে কথা বললে তেমন কিছু মাইন্ড করে না। কিন্তু প্রবলেমটা হয় অনলাইনে। ফেসবুক ফ্রেন্ডলিস্ট নিয়ে, স্কাইপি অথবা গুগল টকের কনট্যাক্ট লিস্ট নিয়ে। ' ঐ মাইয়্যা তোমারে পোক মারলো ক্যান?' তুমি ঐ মাইয়্যার মেসেজ দিলা ক্যান?' 'তুমি ঐ মাইয়ার ছবি হা করে দেখতাসিলা ক্যান?' 'তোমার ফ্রেন্ডলিস্টে এত মাইয়্যা কইথ্যাইকা আইলো?'

আর পোলারা যে ধোয়া তুলসী পাতা তা বলছি না, পোলারা হলো আসল চুলকানির মলম।

এইবার আসি আসল কাহিনীতে। গতরাতের কাহিনী, ১২ঘন্টাও পার হয়নি এখনও.....
আমার মোবাইলে ফেসবুক এপ্লিকেশনটা অটো লগইন করা থাকে। আমি যথারীতি রাতে পেট ঠান্ডা করে বিছানায় এবং দুই মিনিটের মধ্যে ঘুমের দেশে প্রত্যাবর্তন। একটু পরপর ঘুম ভেঙ্গে যাওয়াতে দেখি ঘরে মোবাইলের আলো এবং ভালো করে দেখলাম আমার ঘরনী আমার মোবাইল নিয়ে সুক্ষ কারচুপি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আমার মতো ঘুমের দিকে মনোযোগ দিলাম। সকালে উঠে অফিস যাওয়ার প্রাক্কালে নাস্তায় বসার আগে দেখলাম গিন্নীর হাতে লম্বা এক ফর্দ। ভাবলাম বাজারের লিস্ট কিনা, কিন্তু কয়েকদিন আগেইতো ঘর ভর্তি বাজার করেছি। আবার মনে মনে এও চিন্তা করলাম মাসের ২০ তারিখের পর থেকে পকেট ফাঁকা ফাঁকা লাগে। নাস্তা করতে করতে সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে গিন্নী আমার হাতে ফর্দটা ধরিয়ে দিলো। আমিতো অবাক- আমার তো বিয়ের উপযুক্ত কোন ভাইও নেই, কোন শ্যালকও নেই। আমি এতগুলো মেয়ে মানুষের নাম দিয়ে কি করবো! নাকি আমাকে পরীক্ষা করছে! আমি বললাম- তুমি কি দুষ্টুমি করো আমার সাথে? সে বললো- 'আমি তোমার সাথে দুষ্টুমি করবো আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি শ্যালিকা! এই লিস্টে যে মেয়েগুলো আছে তাদের সাথে তোমার কি সম্পর্ক, তাদের প্রোফাইল আমাকে দিতে হবে।' আমি এককথায় উত্তর দিলাম- 'কেউ কেউ আমার কলেজ ফ্রেন্ড, কেউ ভার্সিটি ফ্রেন্ড আর কেউ কেউ অফিসের কলিগ, এর মধ্যে অপরিচিত কেউ নেই এবং তুমিও মুটামুটি সবাইকে চেনো।'
সে আমাকে বললো' তোমার তো কলেজ, ভার্সিটি সব শেষ তাহলে মেয়ে ফ্রেন্ডদের সাথে এত মাখামাখি কেন? আর ডেইলীতো অফিসে যাও, তা আবার অফিসের মেয়ে কলিগদের ফ্রেন্ডলিস্টে রাখার কি দরকার?'
তখনই একটা কথা মনে পড়লো, কথাটা কোন মনিষীর জানিনা তবে তারে অসংখ্য ধন্যবাদ। 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।' আমি চুপ থাকলাম। চুপচাপ অফিসে আসলাম। অফিসে এসে ব্লগ লিখলাম, আবার চুপচাপ বাড়ি যেতে হবে। কিন্তু ঘরে যেয়ে আর চুপচাপ থাকা যাবে না। যতই চুপ থাকবো গিন্নী ততই উত্তেজিত হবে (এইটাই মনেহয় বিধাতা প্রদত্ত মেয়েদের গুণ(!)) আমি ভাবিতেছি আর ভাবিতেছি তাহার উত্তরগুলো কি হইতে পারে!!!!

(তার শুধু ফেসবুকে এলার্জি না, ব্লগের ব্যাপারে তার পুরা ক্যান্সার!!! আর অন্যান্য জিনিসের কথাতো বাদই দিলাম। এইতো গেলো অনলাইনের নিষেধাজ্ঞা, আর অফলাইনেও ১৪৪ ধারা জারি। তারপরও গিন্নী যতই বলুক কেষ্ট বেটা চোর, আমি বলবো গিন্নী কিন্তু ভাল, অনেক ভালো।)


সে কিভাবে আমার গিন্নি হলো-

আমার এক্স গার্লফ্রেন্ড- তার পেরেজেন্ট বয়ফ্রেন্ড Vs আমি আর আমার বউ (১৫+)

আমার এক্স গার্লফ্রেন্ড- তার পেরেজেন্ট বয়ফ্রেন্ড Vs আমি আর আমার বউ (১৫+) পর্ব-২
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×