somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুঁইঝাল খাসির মাংস সমাচার

০৮ ই মে, ২০১৬ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বরাবরই ভোজন রসিক মানুষ। যেখানেই যাই, "খাই-খাই" করা ছাড়া থাকতে পারিনা। চাকরির কারনে সারাদেশে ঘুরছি, নতুন কোন জায়গায় গেলেই সবার আগে খোঁজ নেই, সেখানেই বিখ্যাত খাবার কোনটা। আজ সকালে খুলনায় এসেই এখানকার বান্ধবী বর্ষাকে জানালাম আমি তার এলাকায়। সে এটা শুনেই বললো "চুঁইঝাল এর খাসির মাংস না খেয়ে খুলনা ত্যাগ করবিনা" (সে আমার "খাই-খাই" স্বভাব সম্পর্কে পুর্বাবগত) ।

"চুঁইঝাল" !!!! নামটিই কেমন যেন লাগলো। এটা দেখতে কিংবা খেতে কেমন, কিছুই জানিনা। এটা খাওয়ার জন্য নাকি যেতে হবে "চুকনগর" নামক এলাকায়। ভেবেছিলাম আগামী শুক্রবার এই অদ্ভুত জিনিসটা টেস্ট করতে যাবো কিন্তু ইন্টারনেট ঘেটে বিস্তারিত ঠিকানা নিতে গিয়ে যা পড়লাম, তাতে আর দেরি সইলোনা। কাজ অর্ধেক ফেলে রেখেই উঠে পড়লাম বাসে। মনে নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ১৮ কিলোমিটার রাস্তা পার হয়ে অবশেষে সেই চুকনগর এ গিয়ে নামলাম। ওই বাজারের মোড়েই বিখ্যাত হোটেল আব্বাস, যেখানে বিক্রি করা হয় চুঁইঝাল এর খাসির মাংস।

হোটেলের চেহারা দেখে কিছুটা খটকা লাগলো। ভেবেছিলাম হয়তো অনেক বড় একটা হোটেল, কাস্টমারে গাদাগাদি থাকবে, কিন্তু দেখি ঘটনা সম্পূর্ণ উল্টো। ছোট্ট একটা রুমে ৮ টার মতো টেবিল। কাস্টমারও ততটা নেই। টেবিলে বসতেই হোটেল বয় ভাত ভর্তি প্লেট সামনে দিলো আর আরেকজন বিশাল এক গামলা নিয়ে সামনে হাজির। গামলার ভেতর বেশ বড়বড় করে কাটা কালচে রঙ্গের রান্না করা খাসির মাংস । আমি ফ্রেশ একটা মাংস আর কিছু ঝোল নিয়ে খাওয়া শুরু করতেই হোটেল বয় বলে উঠলো, "স্যার মনেহয় এবারই প্রথম খাইতাছেন "। আমি বোকার মতো মাথা নেড়ে সরল স্বীকারোক্তি জানিয়ে প্রশ্ন করলাম "কেমনে বুঝলেন? "

:- " আরে, আপনি তো আসল জিনিসই নেননাই।" বলতে বলতে গামলা থেকে কয়েকটা বস্তু আমার প্লেটের মাঝে দিলেন।

একটা আধা ইঞ্চি ব্যাসার্ধের আমগাছের ডালকে লম্বায় ১ ইঞ্চি আর মাঝামাঝি চারটি ভাগ করলে যেমন দেখাবে, জিনিসটা সেরকম। বিসমিল্লাহ বলে সেটা মুখে নিয়ে চিবোলাম, চিবানো শেষে সাজনার ছোবড়া যেমন হয়, তেমন বানিয়ে ফেলে দিলাম। এর মাঝখানের সময়টুকু শুধু পরম তৃপ্তিতে উপভোগই করেছি। এতটাই উপভোগ করেছি, চোখ মনেহয় আধবোজা হয়ে গিয়েছিল।। স্বাদের চোটে আরও একটা Big size খাসির মাংসের টুকরা নিয়ে খেলাম।। সত্যি বলতে কি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানও এর স্বাদের কাছে নস্যি। মাংসটা মাঝামাঝি টাইপের সেদ্ধ করা আর এর ঝোলের ভেতর কেমন যেন একটা ঝাঁঝ রয়েছে যা স্বাদকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। খাওয়া শেষে বিল দিতে গিয়েতো অবাক। দুই পিস Big size মাংস আর দুই প্লেট ভাতের বিল ২০০ টাকা মাত্র।। অথচ যে স্বাদটা পেয়েছি, গাঁট থেকে ৫০০ নেমে গেলেও আপত্তি থাকতোনা।

কেও খুলনা গেলে অবশ্যই এই জিনিসটার স্বাদ পরখ করে আসবেন। আমার নেক্সট টার্গেট : আগামী শুক্রবার জামিলের বিখ্যাত ফিস কাবাব।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১১:৪৪
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×