somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ শাহনেওয়াজ তুষার
আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

মুজিববর্ষে মুজিবকে নিয়ে এগুলো কি হচ্ছে?

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঞ্চের বড় স্ক্রীনে বঙ্গবন্ধুর ছবি। ছবির নিচে লেখা: মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। সামনে ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন স্টাইলের তরুনীর নাচের সাথে গান। চোখ ধাঁধানো আলোর ঝলকানির সাথে ওয়েস্টার্ন সুরের মুর্ছনায় লোকসঙ্গীতের বারোটা বাজিয়ে তরুনী গেয়ে চলছে লোকসঙ্গীতেরই একটা গান, "মিলন হবে কতদিনে? আমার মনের মানুষের সনে। " সবাই অপলক চোখে দেখছে। কেও কেও অমুক নিউজের সৌজন্যে মোবাইলে লাইভও করছে। সেই সুবাদে দুর থেকে আমিও দেখছি আর ভাবছি:

বঙ্গবন্ধুর ছবিটা এসব কনসার্টে ব্যবহার না করলেই কি হতোনা? কনসার্টের চাইতে দোয়া মাহফিল করে এতিমদের কিছু খাওয়ালে, কিছু ভিক্ষুককে কাজের সন্ধান দিয়ে ভিক্ষাবৃত্তি থেকে ফেরালেও তো কিছু সওয়াব উনার কাছে পৌছাতো। কনসার্ট করে বঙ্গবন্ধুর পরকালের জন্য কি লাভ হলো?


দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়, সরকার দেশের বিভিন্ন ব্যাংকের কাছে ২ লক্ষ কোটি টাকা দেনায় আবদ্ধ, বিভিন্ন বৈদেশিক ঋনের সুদ দিতে দিতে ক্লান্ত, সেখানে কিছুদিন পরপরই নানান উছিলায় একেকটা জমকালো আয়োজন, ভুড়িভোজ, দশের অধিক আইটেম দিয়ে ইফতার পার্টি ইত্যাদির টাকাগুলো কোথা থেকে আসে? বছর ঘুরতেই বিদ্যুতের , গ্যাসের, পানির দাম কিংবা বিভিন্ন ট্যাক্স বাড়ে, আর আমরাও রক্তকে ঘামে রুপান্ত‌রিত করে সেটা দিতে বাধ্য থাকি, টাকাগুলো সেখানকার নয়তো?

পুনশ্চ : ইদানীং আমার পরিবার , বন্ধুবান্ধব এবং অনেক শুভাকাঙ্ক্ষীই আমাকে নিয়ে আতঙ্কগ্রস্ত থাকেন এই ভেবে, মাঝেমধ্যে উচিৎ কথা বলার অপরাধে কবে আমি গুম কিংবা গ্রেফতার হয়ে যাই .. আসলে আমি অতটা ইম্পরটেন্ট পারসন হয়ে সারিনাই, যাকে কিনা সত্য বলার অপরাধে গুম কিংবা গ্রেফতার করবে। আর যদি কখ‌নো করেই ফেলে তাহলে বলবো, "মোস্ট ওয়েলকাম। আপনারা এসে ডাক দিতে দেরি করবেন কিন্তু আমি আপনাদের কালো গ্লাসওয়ালা মাইক্রোবাসে উঠতে দেরি করবোনা ইনশাআল্লাহ। শুধু আমার বাচ্চাটাকে এক মিনিটের জন্য আদর করার এবং বিদায় নেওয়ার সুযোগ দিয়েন। আর না দিলেও আফসোস থাকবে তবে বাধা দিবোনা। নিজের প্রতি এইটুকু বিশ্বাস আমার আছে।"

আসলে আমি এসব ব্যপারে কখনোই আতঙ্কগ্রস্ত নই। মৃত্যু তো একদিন না একদিন আসবেই। ছোটবেলায় শুনতাম তেলাপোকা সেজে শত বছর বাচার চাইতে বাঘ হয়ে একদিন বাচাই ভালো। সেই সুরেই বলি, জনগণের কষ্টার্জিত টাকায় করা এইসব কনসার্ট কিংবা অনুষ্ঠানের দাওয়াতি মেহমান সেজে রাজকীয় খাবার পেটে পড়ার চাইতে সত্য বলে জেলের মোটা চাউলের ভাত খাওয়াও অনেক সম্মানের। শুধু সবার কাছেই এই দোয়া চাই, মৃত্যু যেদিনই হোক আর যেভাবেই হোক, শেষ পর্যন্ত যাতে পথভ্রষ্ট না হই, না ভয় পাই, সত্য বলতে পিছপা না হই। লাগবেনা আমার নতজানু সুখ, আমার কথা আমি বলবোই।

(ছবিগুলো এক বড়ভাইয়ের লাইভ থেকে স্ক্রিনশট আকারে নেওয়া)

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৯:৩৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ একটি কাল্পনিক রম্য রচনা

লিখেছেন নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।

একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×